Ex-Agniveer: প্রাক্তন অগ্নিবীরদের জন্য বড় পদক্ষেপ অমিত শাহের মন্ত্রকের! রইল বিস্তারিত
Ex-Agniveer: কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে কনস্টেবলের ১০ শতাংশ পদ প্রাক্তনদের জন্য সংরক্ষিত থাকবে। অগ্নিবীর নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। শুধু তাই নয়, পাশাপাশি অগ্নিবীরদের শারীরিক দক্ষতা পরীক্ষাতেও ছাড় দেওয়া হয়েছে।
এই বিষয়ে ইতিমধ্যে যাবতীয় কাজ সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের শীর্ষ আধিকারিক নীনা সিং।

অন্যদিকে আরপিএফের ডিজি মনোজ যাদব জানিয়েছেন, আগামীদিনে রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ RPF -এ কনস্টেবল পদের জন্য সমস্ত নিয়োগে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ রিজার্ভেশন থাকবে৷ প্রাক্তন অগ্নিবীরদের কথা ভেবেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, এতে আবেদনকারীদের সুবিধা হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
অগ্নিবীর নিয়ে বিতর্কের শেষ নেই। এমনকি সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনেও এই বিষয়ে ইস্যু করে কংগ্রেস। ক্ষমতায় আসলে অগ্নিবীর প্রকল্প বন্ধ করার কথাও বলেন রাহুল গান্ধী। এমনকি অগ্নিবীরদের নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও এই বিষয়ে তৃণমূল সুপ্রিমোকে জবাব দিয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বলেন, অগ্নিবীরে তাদেরকেই নেওয়া হয়েছিল যাদেরকে আন্তর্জাতিক বিভিন্নভাবে ব্যবহার করা যায়। যারা নিজেদের জীবনের ঝুকি নিয়ে আমাদের নিরাপত্তা দিচ্ছে তাদের সম্মানহানি করছে এই রাজ্য সরকার।
শুধু তাই নয়, স্কিল ইন্ডিয়া এর সার্টিফিকেট অগ্নিবীরদের দেওয়া হচ্ছে বলেও জানান বিজেপি নেতা। তাঁর কথায়, এই স্কিম সকলের সঙ্গে আলোচনা করে করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনী অপমান করছে। আর এই বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ অমিত শাহের মন্ত্রকের।
- Agniveer: অগ্নিপথ যোজনা আসলে কী?
অগ্নিপথ প্রকল্পের অধীনে, যুবকদের ভারতীয় সেনাবাহিনীতে চার বছরের চুক্তিতে নিয়োগ করা হয়। নির্দিষ্ট বেতনের ভিত্তিতে এই নিয়োগ করা হবে। চার বছর মেয়াদ পূর্ণ হলে অগ্নিপথ প্রকল্পে সেনাবাহিনীতে স্থায়ী চাকরি পাওয়া যায়। অগ্নিবীরদের সেনাবাহিনীতে একাধিক সুযোগ এবং সুবধা দেওয়া হয়। আর এই সময় কোনও শহিদের যদি মৃত্যু হয় তাহলে পরিবারকেও ক্ষতিপুরণ দেওয়া হয়। তবে চার বছর কাজের পরেও এই সমস্ত অগ্নিবীররা কেন কোনও পেনশন পাবেন না তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।












Click it and Unblock the Notifications