রাজধানীতে মোদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যেই কাশ্মীরে জঙ্গি হানা, প্রাণ হারালেন ১০ জন
রবিবার সন্ধ্যায় রাজধানী দিল্লিতে একদিকে যখন চলছে মোদী সরকারের তৃতীয় শপথ গ্রহণ অনুষ্ঠান, তখন শোকের খবর এল ভূস্বর্গ থেকে।উপত্যকায় ফের জঙ্গি আক্রমণের ঘটনা ঘটল, ফের তীর্থযাত্রীদের টার্গেট করলেন জঙ্গিরা।
রবিবার জম্মু ও কাশ্মীরের রিয়াসির শিবখোরিতে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে গভীর খাদে পরে যায়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় জঙ্গি হানার আশঙ্কা করা হচ্ছে।সংবাদ সংস্থার খবর অনুসারে শিবখোরি মন্দিরে যাওয়ার পথে তীর্থযাত্রীদের বহনকারী বাসটি পনি এলাকার টেরিয়াথ গ্রামে গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় ১০ জনরে মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে, এদিন সন্ধ্যায় বাসটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। হামলার সময় বাসটি গভীর খাদে পড়ে যাওয়ার পরে সন্ত্রাসীদের আক্রমণে তিনজন তীর্থযাত্রী মারা যায় এবং সাতজন আহত হয়। প্রশাসনের পক্ষ থেকে পরে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।জঙ্গিদের গুলিতে তীর্থযাত্রীদের আরও অনেকেই গুরুতর আহত হয়েছেন। তাই হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি শিবখোড়া মন্দির থেকে কাটরার দিকে যাচ্ছিল। মাঝরপথেই হামলা হয়। একইসঙ্গে জানানো হয়েছে, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে বলে খবর রয়েছে।একটি উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল এবং পুলিশ, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর শক্তিবৃদ্ধি ঘটনাস্থলে পৌঁছেছে, তারা জানিয়েছে।
#WATCH | 10 people dead as a bus rolls down a gorge in Jammu & Kashmir's Reasi, confirms DC Reasi Vishesh Mahajan.
— ANI (@ANI) June 9, 2024
Details awaited. pic.twitter.com/T7d38iURIw
বাসটিতে একাধিকবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে এবং ঘটনাস্থলে বেশ কয়েকটি খালি রাউন্ড গুলিও পাওয়া গেছে। ঘটনা ঘটার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।একটি উদ্ধার অভিযান শুরু করা হয় এবং পুলিশ, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভোটের সময়ও জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা হয়েছিল। দু'জায়গায় গুলি চলেছিল গত ১৯ মে। শোপিয়ানের হুরপোরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এক রাজনৈতিক নেতা।গত ৩ জুন উপত্যকায় বড় সাফল্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল লস্কর-ই-তৈবার দুই শীর্ষ কমান্ডার।
রবিবার সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন তৃতীয় এনডিএ সরকারের মন্ত্রীরা। কিন্তু তারই মধ্যেই এই জঙ্গি হামলা সরকারের উদ্বেগ আরও বাড়াল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications