Vande Bharat Sleeper Train: ১০ টি নতুন ট্রেন, বাংলা থেকেও ছাড়বে স্লিপার ভার্সন! জানুন সমস্ত রুট

Vande Bharat Sleeper Train: যাত্রীদের জন্য বড় আপডেট! বছর ঘুরলেই দৌড়তে তৈরি বন্দে ভারত স্লিপার ভার্সন। ভারতীয় রেল ট্র্যাকে বর্তমানে প্রায় শতাধিক সেমি বুলেট বিভিন্ন রুটে চালানো হচ্ছে। তবে সবগুলি চেয়ারকার। গত এক বছর ধরে স্লিপার ভেরিয়েন্ট নিয়ে আলোচনা চললেও এখনও তা আসেনি।

তবে এবার আশার আলো! বছর ঘুরলেই ভারতের রেল (India Rail) ট্র্যাকে দেখা যাবে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) । ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) -এ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলেই খবর।

Vande Bharat Sleeper Train

Vande Bharat Sleeper Train: লক্ষ্য ১০ বন্দে ভারত স্লিপার

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে বন্দে ভারত স্লিপার ভারতের (Vande Bharat Sleeper Train) রেল পথে দেখা মিলবে। এমনটাই খবর। তবে এখানেই থেমে থাকা নয়, 2025-26 অর্থ বছরে ১০ টি নতুন বন্দে ভারত স্লিপার চালানোর পরিকল্পনা রেলের। আর সেই মতো এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে রেলমন্ত্রক। প্রত্যেকদিন কয়েক লাখ যাত্রী ভারতীয় রেলে যাত্রা করে থাকেন। দীর্ঘ উৎসবের মরশুমে পরিস্থিতি আরও জটিল হয় এই অবস্থায় বন্দে ভারত স্লিপার যাত্রী সামাল দেওয়ার ক্ষেত্রে যুগান্তকারী হবে বলেই মনে করা হচ্ছে।

Vande Bharat Sleeper Train: কোন রুটে চলবে

দীর্ঘ রুটের কথা মাথায় রেখে বন্দে ভারত স্লিপার চালাবে রেল। শুধু তাই নয়, সেভাবেই নয়া এই ট্রেনকে ডিজাইন করা হয়েছে বলেও খবর। কোন রুটে এই ট্রেন চালানো হবে তা এখনও স্পষ্ট নয়। একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে। যার মধ্যে আছে দিল্লি-শ্রীনগর রুটও।

পাশাপাশি দিল্লি থেকে আরও বেশ কয়েকটি রুটেও চলবে এই ট্রেন। এমনকি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারতের স্লিপার ভার্সন চলছে। সেটি স্লিপার ভার্সনে উন্নতি করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। যদিও রেলের তরফে এখনও কিছু জানা যায়নি।

Vande Bharat Sleeper Train: শুরু ট্রায়াল রান

জানা যাচ্ছে, অপারেশনাল ট্রায়াল রান বন্দে ভারত স্লিপার ভেরিয়েন্টের (Vande Bharat Sleeper Train) শুরু হয়ে গিয়েছে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)-র হাতে রয়েছে এই ট্রেন। তারাই এই ট্রেনের ট্রায়াল রান এবভং অন্য পরীক্ষা করছে।

গত ১৫ নভেম্বর থেকে আগামী দু'মাস ট্রায়ান রান চলবে বলে জানা যাচ্ছে। এরপরেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কর্মাসিয়াল সার্ভিসের জন্য তৈরি হয়ে যাবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+