Mizoram: রেমা‌লের প্রভাব মিজোরামেও, প্রবল বৃষ্টিতে পাথরখনিতে ধস, প্রাণ হারালেন ১০ জন

গত দুই ধরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে চলেছে ঘূণিঝড় রেমালের তান্ডব। তার প্রভাব পড়ল উত্তরপূর্বের রাজ্য মিজোরামেও। মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টির মাঝে রাজধানী আইজলে পাথরের চাঁই ধসে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাথরখনিতে ধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু র পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ।বাংলা, বাংলাদেশে তাণ্ডব চালানোর পর এবার মিজোরাম রাজ্যে সাইক্লোন 'রেমাল'-এর প্রভাব দেখা দিচ্ছে।

এমনকি খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়িরও ব্যাপক ক্ষয়খতির খবর প্রকাশ্যে এসেছে। এই ঘটনা প্রসঙ্গে মিজোরামের ডিজিপি অনিল শুক্লা এএনআইকে জানিয়েছেন,অবিরাম বর্ষণে আইজলের উপকণ্ঠে একটি পাথর খনি ধসে দশ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে পুলিশ সদস্যরা। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন। নদীর জলস্তরও বাড়ছে এবং নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।কিন্তু বৃষ্টির কারণে উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে।

ty

আইজল শহরের দক্ষিণ উপকণ্ঠে মেলথাম এবং হ্লিমেনের মধ্যে মঙ্গলবার সকাল ৬ টার দিকে সে ঘটনাটি ঘটে। প্রসাশন জানিয়েছে, এখনও পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরও দেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে মনে করা হচ্ছে । মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী লালদুহোমা, স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা, মুখ্য সচিব রেণু শর্মা এবং অন্যান্য সারকারী কর্মকর্তাদের সাথে পরিস্থিতির পর্যালোচনা করার জন্য একটি জরুরি বৈঠক ডেকেছেনবৃষ্টির কারণে, সমস্ত স্কুল বন্ধ ছিল এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানের সাথে জড়িতরা ব্যতীত সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়ছে।

বিগত কয়েকদিন ধরেই উত্তরপূর্বের রাজ্য মিজোরামে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এলাকার সব স্কুল বন্ধ রাখা হয়েছে , অফিস বন্ধ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় ও গুরুত্বপূর্ণ সড়কে ভূমিধসের কারণে গাড়ি চলাচল বন্ধ আছে। জাতীয় সড়কের এক অংশে ধসের কারণে দেশের বাকি অংশের সঙ্গে আইজলের যোগাযোগ বন্ধ রয়েছে।

মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা ঘোষণা করেছেন যে রাজ্যে ঘূর্ণিঝড় রেমাল দ্বারা ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১৫ কোটি টাকা ব্যবহার করা হবে। মৃতদের পরিবারবর্গকে ৪ লক্ষ টাকা করে দেওয়া হবে।

উত্তর পূর্বের অন্য রাজ্য গুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে আবহওয়া দপ্তর অরুণাচল প্রদেশের জন্য একটি লাল সতর্কতা জারি করার সাথে সাথে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু মঙ্গলবার বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে এবং ঝুঁকিপূর্ণ অবস্থানগুলি এড়াতে অনুরোধ করেছেন। পাপুম পারে এবং পশ্চিম কামেং জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে এবং মঙ্গলবার এবং বুধবার পূর্ব কামেং এবং পাক্কে-কেসাং জেলাগুলিতে খুব ভারী বৃষ্টিপাত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+