বাড়ি ফিরতে মরিয়া মানুষ! দুই ঘণ্টায় বিক্রি ১.৪ লক্ষ রেলের টিকিট
করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি লকডাউনে মানুষের প্রাণ যায় যায় অবস্থা। তবে নিজে বেঁচে থাকতে ও অন্যকে বিপদে না ফেলতে বাড়িতে থাকতেই হবে। তবে ভিনরাজ্যে কর্মরত যেসব মানুষরা এই লকডাউনের জেরে আটকে পড়েছে, তাদের কী! অনেকেই অনেকভাবে ফিরেছে। তবে এখনও ভিনরাজ্যে আটকে বহু। এই পরিস্থিতিতে রেল পরিষেবা চালু হওয়ার খবরে স্বস্তি ফেরে মানুষের মনে।

১ জুন থেকে শুরু হওয়ার কথা রেল পরিষেবা
১ জুন থেকে শুরু হওয়ার কথা রেল পরিষেবা। আর তার জন্য এদিন থেকে শুরু হয় টিকিট বুকিং। তবে এদিন বুকিং শুরু হতেই রীতিমতো পরিস্থিতি খারাপ হতে থাকে। দেরি তে শুরু হয় রেলের টিকিট বুকিং। আর এই দেরিতে রেলের টিকিট বুকিং শুরু হওয়ার কারণ হিসাবে উঠে আসে আম্ফান।

২ ঘণ্টার মধ্যেই ১,৪৯০২৫ টি টিকিট বিক্রি
যদিও পরবর্তীকালে জানা গিয়েছে, রেলের বুকিং শুরুর ২ ঘণ্টার মধ্যেই ১,৪৯০২৫ টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এদিকে কেন্দ্রের তরফে জানানো হয়, বুকিং শুরুর ২ থেকে ৩ দিনের মধ্যেই টিকিট কাউন্টারেও ট্রেনের বুকিং করা যাবে। আগামী জুন মাস থেকে দেশে যে ২০০ টি নতুন ট্রেন দেওয়া হয়েছে, তার জন্য এই বুকিং চলছে। নতুন ট্রেনের মধ্যে রয়েছে হাওড়া-ফলকনুমা,নয়াদিল্লি-পুরী জগন্নাথ এক্সপ্রেস।

রেলভ্রমণের নির্দেশিকা
এদিকে ইতিমধ্যেই ভারতীয় রেল জানিয়েছে, আরএসি এবং ওয়েটিং টিকিটও দেওয়া হবে।তবে যারা ওয়েটিং-এ থাকবেন তারা ট্রেনে উঠতে পারবেন না। এই ট্রেনে যেসমস্ত যাত্রীরা যাবেন তাদের স্ত্রিনিং টেস্ট করা হবে। কোনও ভাবে করোনার লক্ষণ পাওয়া গেলে তাকে যাত্রা করার অনুমতি দেওয়া হবে না।

করোনা থেকে বেঁচে কীভাবে রেলযাত্রা?
এছাড়া ট্রেনের ভেতরে কোনও বিছানা দেওয়া হবে না। যাত্রীদের বাড়ি থেকে বিছানা নিয়ে আসার অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে সমস্ত যাত্রীদের আরোগ্য সেতু এপ্লিকেশন ডাউনলোড করতে বলা হয়েছে। সেই সঙ্গে মুখে মাস্ক থাকাতও অনিবার্য। যাত্রীদের ট্রেন ছাড়ার ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে। টিকিট ক্যানসেল নিয়ে রেলের সাধারণ নিয়ম প্রযোজ্য।












Click it and Unblock the Notifications