রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে মরণফাঁদ, হাওড়ায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে মরণফাঁদ, হাওড়ায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

হাওড়ায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক মহিলা। রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তার থেকেই বিপত্তি। মহিলার নাম আম্মাজান বিবি। তিনি উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুরের বাসিন্দা। এর আগেও হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটনা ঘটেছে। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় এই ধরনের ঘটনা বাড়ছে। এই িনয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। একের পর এক ঘটনা ঘটে চললেও হুঁশ ফিরছে না সরকারের এমনই অভিযোগ উঠছে।

রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে মরণফাঁদ, হওড়ায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

রাজ্যে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। শহর ময় বাতিস্তম্ভে খোলা তার রয়েছে। সেগুলি ঠিক করার উদ্যোগ দেখাচ্ছে না পুরসভা থেকে রাজ্য সরকার। ত্রিফলা বাতিস্তম্ফ মরণ ফাঁদে পরিণত হয়েছে। একটু বর্ষা হলেই শহরের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকছে। কলকাতা শহরে অল্প বর্ষাতেই জল জমে যায়। তার জেরে জলের মধ্যে বিদ্যুতের তার পড়ে থাকছে। গতবছর রাজভবনের সামনে জমাা জলে বিদ্যুতের তার পড়ে থাকায় মার গিয়েছিলে এক যুবক। তারপরেই দমদমকে দুই কিশোর মারা গিয়েছিলেন জমা জলে বিদ্যুতের তার পড়ে থাকায়।
তাই িনয়ে তুমুল বিক্ষোভ হয়েছিল। কিন্তু তার পরেও হুঁশ ফেরেিন রাজ্য সরকারের।

এবছর বর্ষার শুরু থেকেই একের পর এক ঘটনা ঘটে চলেছে। কয়েকদি আগেই গড়িয়াতে জমা জলে বিদ্যুতের তার পড়ে থাকায় এক ব্যক্তি মারা যান। তাই িনয়েও বিক্ষোভ হয়েছে। পুরসভার বিরুদ্ধে অবহলার অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে হাওড়াতেও জমা জলে বিদ্যুতের তার পড়ে থাকায় এক ব্যক্তি মারা যান। তার পর আবার সেই একই ঘটনা ঘটল। পরিবারের লোকের জািনয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ ছাগলের খাবার আনতে গিয়ে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিিন। তাঁর বয়স ছিল ৮০ বছর। সেখােনই মারা যান বৃদ্ধা। এর আগে
উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুরে কারখানা থেকে বাড়ি ফেরার পথে, সাইকেলের চাকায় ছেঁড়া তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন এক যুবক।

বারবার এই ধরনের ঘটনা ঘটায় মেয়র ফিরহাদ হাকিম বৈঠক করেছিলেন পারিষদদের িনয়ে। সেখােন শহরের বিদ্যুতের খুঁটিগুলির বিশেষ পর্যবেক্ষণ করার কথা বলেছিলেন তিিন। কোথাও কোনও বিদ্যুতের তার খারাপ অবস্থায় থাকলে অবিলম্বে সেটি সারানোর কথা বলেছিলেন তিনি। এমনকী পুরসভা গুলিকেও বিদ্যুতের তার রক্ষণাবেক্ষণের জন্য কড়া িনর্দেশ দিয়েছিলেন। কিন্তু তার পরেও অবস্থার উন্নতি হয়নি। কলকাতা শহরের একাধিক জায়গায় বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে বিদ্যুতের তার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+