লাইনচ্যুত হাওড়া-আমতা লোকালের একাধিক কামরা! স্তব্ধ ওই লাইনে ট্রেন চলাচল

বারবার দুর্ঘটনার মধ্যে পড়ছে লোকাল ট্রেন। এই বছর সর্বাধিক বাজেট বরাদ্দ করা হয়েছে ভারতীয় রেলের জন্যে। এমনকি বাংলার রেলেও ব্যাপক বরাদ্দ হয়েছে। এই অবস্থায় একের পর এক এই ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা।

Indian Rail: West Bengal News: বড়সড় বিপদ এড়াল হাওড়া-আমতা লোকাল! লাইনচ্যুত লোকালের তিনটি কামরা। হাওড়ার জগৎবল্লভপুর এলাকাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। কিন্তু ঘটনার সময়ে লোকালের গতি অনেক কম থাকার কারনে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।

গত কয়েকদিন আগেই মেদিনীপুর-হাওড়া লোকালের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্ত্যু বারবার একই ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। এমনকি লাইনের রক্ষণাবেক্ষণ ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

লোকালটি হাওড়া থেকে আমতার দিকে যাচ্ছিল

লোকালটি হাওড়া থেকে আমতার দিকে যাচ্ছিল

জানা যাচ্ছে, লোকালটি হাওড়া থেকে আমতার দিকে যাচ্ছিল। আর তা যাওয়ার সময়ে জগৎবল্লভপুর এলাকাতে ব্যাপক ঝাঁকুনি এবং আওয়াজ হয়। ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। রীতিমত হুড়মুড়িয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। আর তাতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে কারোর আঘাত তেমন গুরুতর নয় বলেই খবর। মূলত ট্রেনটির গতি অনেক কম থাকার কারণে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে দাবি রেল আধিকারিকদের।

কীভাবে লোকালটি লাইনচ্যুত?

কীভাবে লোকালটি লাইনচ্যুত?

মাজু বলে একটি হল্ট স্টেশনে দাঁড়ানোর কথা ছিল লোকালটির। সেই কারণেই গতি কমানো হয় বলে খবর। আর এরপরেই বিপত্তি বলে খবর। তবে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। ঘটনাস্থলে গিয়েছেন ইঞ্জিনিয়াররা। কীভাবে লোকালটি লাইনচ্যুত হল তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা। তবে যাত্রীদের দাবি, ওই লাইনে একটা ফাটল ছিল। আর সেই কারণেই লোকালটির তিনটি বগি এভাবে লাইনচ্যুত হয়েছে। তবে এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ওই লাইনের ট্রেন চলাচল। তবে দ্রুত বগিগুলিকে সরিয়ে দ্রুত ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

মেদিনীপুর হাওড়া লোকাল লাইনচ্যুত হয়

মেদিনীপুর হাওড়া লোকাল লাইনচ্যুত হয়

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই একই ভাবে মেদিনীপুর হাওড়া লোকাল লাইনচ্যুত হয়। খড়গপুর গিরি ময়দান স্টেশন পেরোতেই মেদিনীপুর হাওড়া লোকাল বিশাল আওয়াজ করে লাইনচ্যুত হয়। একই সঙ্গে প্রবল ঝাঁকুনিও হয়। যদিও সেই সময়ে লোকাল ওই ট্রেনটিতে তেমন যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। কিন্তু বারবার কেন একই ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠছে। লাইনগুলির রক্ষণাবেক্ষণ ঘিরে উঠছে প্রশ্ন। তবে বারবার একই ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। যদিও রেলের দাবি, লাইনের পরীক্ষা করা হয়। তবে কীভাবে এদিনের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+