West Bengal News: বাজি থেকে বিধ্বংসী আগুন বাড়িতে, মর্মান্তিক মৃত্যু দুই শিশু ও এক মহিলার
West Bengal News: আলোর উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা। বাজির আগুন থেকে বিধ্বংসী আগুন বাড়িতে। একেবারে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের। যার মধ্যে দু'জন শিশু আছে বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকল আধিকারিকরা। গিয়েছেন পুলিশেরশীর্ষ আধিকারিকরাও।
বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে (West Bengal News) ।

শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডের বানীতলা এলাকায় (West Bengal News)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যেভাবে এই ঘটনা ঘটেছে তাতে আতঙ্কের মধ্যে স্থানীয় মানুষজন। স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা ৭ টা নাগাদ এই ঘটনা ঘটেছে।
বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিলেন দুই শিশু সহ ওই মহিলা। বফুলঝুড়ি পোড়ানোর সময় পাশে রাখা থাকা বাজিতে হঠাত করেই আগুন লেগে যায় বলে দাবি স্থানীয়দের। শুধু তাই নয়, কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়ির অন্যান্য অংশেও এই আগুন ছড়িয়ে পড়ে বলে দাবি। আগুন লেগে যায় দুই শিশুর শরীরে।
কার্যত ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দুই শিশু সহ এক মহিলার। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন আছে। এসেছেন স্থানীয় পঞ্চায়েতের আধিকারিকরাও। দমকল জানিয়েছে, কীভাবে এত বড় আগুন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বাজি থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারনা।
একই দাবি পুলিশেরও। আধিকারিকরা জানাচ্ছেন, কীভাবে মর্মান্তিক এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। তবে বাজির আগুন থেকেই বিষয়টি ঘটেছে বলে প্রাথমিক অনুমান। প্রয়োজনে ফরেন্সিকের সাহায্য নেওয়া হবে বলে দাবি। গোটা বাংলা আলোর উৎসবে মেতে উঠছে। আর সেই সময় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়।












Click it and Unblock the Notifications