West Bengal Flood Situation: উৎসবের মরশুমে 'ম্যান মেড বন্যা' বাংলায়, পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটলেন মমতা
West Bengal Flood Situation: নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। এরমধ্যেই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। যার ফলে বহু জায়গা প্লাবিত। সামনেই উৎসবের মরশুম। আর তার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বহু জেলায়। যা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সরজমিনে পরিস্থিতি (West Bengal Flood Situation) খতিয়ে দেখতে গেলেন তিনি। হুগলির বেশ কিছু জায়গা জলের তলায়। পুরশুরায় পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী (West Bengal CM)।

সড়ক পথে সেখানে গিয়েছেন। ব্রিজের উপর দিয়ে গোটা পরিস্থিতি দেখছেন। একই সঙ্গে ফের একবার তোপ দাগলেন ডিভিডিকে। 'ম্যান মেড বন্যা' বলে আক্রমণ। অন্যদিকে আজ বুধবারই হাওড়ার উদয়নারায়ণপুর যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আমতার বহু অংশেও বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানেও যাওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে হুগলির গোঘাট, আরামবাগের একাধিক জায়গায় জল ঢুকছে। সেই সমস্ত জায়গায় ঘুরে দেখতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ইতিমধ্যে একাধিক জেলার জেলাশাসক সহ শীর্ষ আধিকারিকদের সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। এমনকি খোদ মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন।
শুধু তাই নয়, রাতেই আজ মেদিনীপুর যাবেন প্রশাসনিক প্রধান। সেখানে সার্কিট হাইসে থাকার কথা আছে। আগামীকাল শুক্রবার ঘাটাল সহ একাধিক জায়গায় যাওয়ার কথা আছে। ইতিমধ্যে ত্রাণ শিবির খুলতে বলা হয়ছে। সেখানে যাতে সবরকম ব্যবস্থা থাকে তাও তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের সতর্ক করা হয়েছে। যে কোনও পরিস্থিতিতে দ্রুত যাতে মোকাবিলা করা সম্ভব হয় সেজন্য কড়া নজরদারি চালানোর কথা বলা হয়েছে। প্রয়োজনে নৌকা, স্পিড বোট তৈরি রাখারও নির্দেশ জেলায় জেলায় নবান্নের তরফে পাঠানো হয়েছে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, প্রবল বৃষ্টির জেরে মঙ্গলবার প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। যার ফলে দামোদর এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হাওড়ার উদয়নারায়নপুর, আমতার পরিস্থিতি জটিল হয়েছে। শুধু তাই নয়, মুণ্ডেশ্বরী নদী-দামোদরের জল বিপদসীমার উপর দিয়ে বইছে। জল ঢুকতে শুরু করেছে একাধিক নিচু গ্রামগুলিতে। সামনেই উৎসবের মরশুম। হাতে আর বেশি সময় নেই। আর এর মধ্যেই বাংলার কিছু অংশে বন্যার ভ্রকুটি চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের আধিকারিকদের।












Click it and Unblock the Notifications