West Bengal Flood Situation: মেডিক্যাল ক্যাম্প যে করব..! আন্দোলনরত চিকিৎসকদের ফের বার্তা মমতার

West Bengal Flood Situation: দুর্গাপুজোর (Durga Puja 2024) আর একমাসও বাকি নেই! একেবারে শেষ মুহূর্তের পরিস্থিতি। এই অবস্থায় বন্যায় বিধ্বস্ত বাংলা। যা দেখে রীতিমত শঙ্কিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বাংলাকে ইচ্ছাকৃত ভাবে ডোবানোর জন্য ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথাও বলেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee) ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেও কোনও সুরাহা হয়নি। ঝাড়খণ্ডকে বাঁচাতে ইচ্ছাকৃত ভাবে বাংলাকে ভাসানো হচ্ছে বলে অভিযোগ। একই সঙ্গে ফের একবার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানান মুখ্যমন্ত্রী (West Bengal CM)। আজ বৃহস্পতিবার দুপুরে হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি (West Bengal Flood Situation) পরিদর্শনে যান তিনি।

West Bengal Flood Situation

তার আগে পাঁশকুড়া, ঘাটাল সহ একাধিক জায়গা ঘিরে দেখেন। আর তা দেখে রীতিমত শঙ্কা প্রকাশ করেন। বলেন, এমন জল আগে ছাড়া হয়নি। চার হাজার কিউসেকের উপর জল ছাড়া হয়েছে। এই ইস্যুতে একদিকে কেন্দ্রকে আক্রমণ অন্যদিকে আক্রান্তের মানুষের কথাও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্যে।

বলেন, জল নামলেই ডায়রিয়া, জ্বর সহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়বে। এমনকিই সাপের উপদ্রোব বাড়বে। এতে কামড়ের ঝুঁকিও বাড়বে। এই অবস্থায় মেডিক্যাল ক্যাম্প খোলার কথা বলেন প্রশাসনিক প্রধান। কিন্তু সেখানে বাঁধা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি।

মুখ্যমন্ত্রীর কথায়, মেডিক্যাল ক্যাম্প যে করব, এখনও তো কাজে যোগদান হয়নি। আমি আমার সাধ্যমতো করেছি। কোনও ভাবে এর থেকে বেশি বলার নেই। মানুষ বন্যায় আক্রান্ত। সেবাই ব্রত! তা মনে করিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আরও একবার কাজে ফেরার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। যদিও সেই ডাকে তাঁরা সাড়া দেবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

তবে বন্যা কবলিত বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক চালু করার ঘোষণা করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। মানুষের দুর্দশার কথা ভেবে বিভিন্ন জায়গায় এই ক্যাম্প খোলা হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+