WB Election Result 2022: চন্দননগরে বড় ধাক্কা তৃণমূলের, অঘটন ঘটিয়ে জয়ী বাম প্রার্থী
WB Election Result 2022: চন্দননগরে বড় ধাক্কা তৃণমূলের, অঘটন ঘটিয়ে জয়ী বাম প্রার্থী
চন্দন নগরে পুরসভা উপনির্বাচনে জয়ী হয়েছেন বাম প্রার্থী। চন্দননগরে পুরসভা ভোটের উপনির্বাচনে জয়ী হয়েছেন বাম প্রার্থী অশোক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্র টিএমসির হাতেই ছিল। এক কথায় শাসক দলের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন বামেরা।

চন্দননগরে বামেদের জয়
চন্দন নগরে শাসক দলের সব সমীকরণ ওলট পালট হয়ে গিয়েছে। জেতা কেন্দ্রে হার স্বীকার করতে হয়েছে টিমসিকে। চন্দনগরের ১৭ নম্বর ওয়ার্ড জয়ী হয়েেছন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ১৩০ ভোটে তিনি জয়ী হয়েছেন। দ্বিতীয় স্থা রয়ছ রয়েেছ টিএমসি। ভোটের আগেই বিজেপি প্রার্থী মারা যাওয়ায় বাতিল হয়ে গিয়েছিল নির্বাচন। তারপরেই উপনির্বাচন ঘোষণা করা হয়। চন্দননগর পুরনিগমে ২ কেন্দ্র বামেদের দখলে থাকল।

শুভেচ্ছা সুজনের
চন্দননগর পুরনির্বাচনে সিপিএমের জয়ে নতুন করে আশার আলো দেখছেন বামেরা। বাম নেতা সুজন চক্রবর্তী চক্রবর্তী অশোক গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে বলেছন,'যেভাবে দিল্লি চলছে, যেভাবে রাজ্য চলছে তাতে মানুষ বিরক্ত, বিপর্যস্ত। খানিকটা হলেও সেদিকে এগোনো যাচ্ছে। চন্দননগরের মানুষকে শুভেচ্ছা।' টিএমসির দুর্গে হঠাৎ করে লাল ঝাণ্ডার জেেগ ওঠাতে নতুন করে আশার আলো দেখছেন তাঁরা।

অন্তর্দন্দ্বের অভিযোগ
চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে এই হারের জন্য দলের অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছেন টিএমসি প্রার্থী। তিনি অভিযোগ করেছেন ওয়ার্ডের মধ্যেই অন্তর্দ্বন্দ্বের কারণে হার হয়েছে তাঁর। এই একই অভিযোগ করতে শোনা গিয়েছে ঝালদার টিএমসি প্রার্থীকে। তিনি দাবি করেছেন দল তাঁকে প্রার্থী করলেও স্থানীয় নেতারা তাঁকে চাননি সেকারণেই তাঁকে হার স্বীকার করতে হয়েছে। শাসক দলের অন্তর্দ্বন্দ্ব পুরসভা ভোটের সময় থেকে একাধিক জায়গায় প্রকট হয়ে উঠেছিল।

হুগলি নিয়ে চাপে মমতা
হুগলির একাধিক জায়গায় শাসক দলের অন্তর্দ্বন্দ্ব বিধানসভা ভোটের আগে থেকেই প্রকট হয়েছিল। একুশের ভোটের আগে হুগলির একাধিক েনতা কর্মী বিজেপিতে যোগ দিয়েছিলেন। এই িনয়ে বেশ চাপে ছিলেন মমতা। একাধিক জায়গায় বিজেপির ভোট বেড়েছে। পুরভোটে বামেদের জয় নতুন করে সিঁদুরে মেঘ দেখাচ্ছে তাতে কোনও সন্দেহ েনই। সামনেই আবার লোকসভা ভোট। তার আগে ফের ভাঙন ধরতে পারে শাসক দলে।












Click it and Unblock the Notifications