Vande Metro: হাওড়া থেকেও ছুটবে ১২ কোচের বন্দে মেট্রো! ট্রায়াল রান নিয়ে বড় আপডেট
Vande Metro: নির্বাচন মিটলেই ভারতীয় রেল ট্র্যাকে ছুটবে বন্দে মেট্রো! ইএমইউ লোকাল ট্রেনের পরিবর্ত হিসেবেই সেমি বুলেটের নয়া সংস্করণকে ট্র্যাকে আনবে রেল। এখনও পর্যন্ত যা খবর, ১২ কোচের হবে বন্দে মেট্রো। প্রয়োজনে ১৬ কোচেও এই ট্রেন (Vande Metro) চালানো সম্ভব।
যদিও সবটাই ভিড়ের উপর নির্ভর করছে। এমনটাই প্রকাশিত এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। আর এই বিষয়টিকে মাথায় রেখে জোরকদমে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে রেল (Indian Rail)।

দেশজুড়ে রেল পরিষেবায় গতি আনতে চায় মোদী সরকার (Modi Govt)। আর সেই লক্ষ্যেই বুলেট ট্রেন থেকে শুরু করে ইলেকট্রিফিকেশনের কাজ চালাচ্ছে রেল। তৃতীয়বারের জন্য কেন্দ্রে মোদী সরকার আসার দুমাসের মধ্যেই একাধিক দূরত্বে বন্দে ভারতের উদ্বোধন হতে পারে বলে খবর। এমনকি বন্দে স্লিপারের (vande Bharat Train) উদ্বোধনও হওয়ার কথা রয়েছে। এখানেই শেষ নয়, দুমাসের মধ্যে স্বল্প দূরত্বের বন্দে মেট্রো ট্রেন চালানোর পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের সরকারের।
যা খবর, দেশের ১২৪ টি শহরে বন্দে ভারতের এই সংস্করণ (Vande Metro) চালানো হবে। রেল বোর্ডের এহেন প্রাথমিক তালিকায় রয়েছে কলকাতা এবং হাওড়া শহরের নামও। তবে ঠিক কোন রুটে ছুটবে বন্দে মেট্রো তা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, ভগলপুর থেকে হাওড়া পর্যন্ত বন্দে মেট্রো চলতে পারে। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। ফলে রুট নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে।
পাশাপাশি প্রাথমিক ভাবে দেশের যে সমস্ত রুটে বন্দে মেট্রো চালানো হবে বলে ঠিক হয়েছে সেগুলি হল- লখনউ-কানপুর, আগ্রা-মথুরা, দিল্লি-রেওয়ারি, ভুবনেশ্বর-বালেশ্বর এবং তিরুপতি-চেন্নাই। যা খবর, নতুন সরকার গঠন হওয়ার পর অর্থাৎ জুলাই মাস থেকেই বন্দে মেট্রোর ট্রায়াল শুরু হবে। এরপর ধীরে ধীরে একাধিক রুটে যাত্রী পরিষেবা শুরু হবে। রেলমন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ থেকে ২৫০ কিলোমিটার দূরত্বের মধ্যেই চলবে বন্দে মেট্রো। ফলে ইএমইউ লোকাল ট্রেনের পাশাপাশি 'মেমু' প্যাসেঞ্জার ট্রেনগুলিরও বিকল্প হতে চলেছে বন্দে মেট্রো। তা কার্যত স্পষ্ট।
বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে হাওড়া থেকে একাধিক রুটে বন্দে ভারত (Vande Bharat Train) ছাড়ছে। বিশেষ করে হাওড়া-পুরী কিংবা হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেনে টিকিট পাওয়াটা চ্যালেঞ্জের। সবসময় লম্বা ওয়েটিং লিস্ট থাকে।












Click it and Unblock the Notifications