Vande Bharat Express: শেষ মুহূর্তে হাওড়া-এনজেপি বন্দে ভারতের সময় বদলালো রেল! শুক্রে কখন ছাড়বে এই ট্রেন?
Vande Bharat Express: শেষ মুহূর্তে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের সময়ের বদল করল রেল। আগামীকাল শুক্রবার সেমি বুলেটের ছাড়ার সময় বেশ কিছুটা রদবদল করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে যাত্রীদের রেলের তরফে অবগত করা হয়েছে বলেই খবর। এমনকি রেলের সোশ্যাল মিডিয়াতেও সময় বদলের বিষয়ে জানিয়ে আপডেট করা হয়েছে।
কিন্তু হঠাত করে কেন সময়সূচিতে রদবদল করা হল তা এখনও স্পষ্ট নয়। তবে রেলের তরফে জারি করা হয় বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের (Vande Bharat Express) সময় বদল করা হয়েছে। নয়া সূচি অনুযায়ী ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ৬ টা ৫৫ মিনিটে ছাড়বে।

সাধারণ ভাবে পাঁচটা ৫৫ মিনিটে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায়। কিন্তু শুক্রবার এই সময় প্রায় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে এক ঘণ্টা দেরিতেই ট্রেনটি (Vande Bharat Express) নিউ জলপাইগুড়ি পৌঁছবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেরার পথে অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার ক্ষেত্রে সময়সূচিতে কোনও বদল হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
তবে হঠাত হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের (Vande Bharat Express)সময়সূচি বদলে সমস্যার মধ্যে পড়বেন রেল যাত্রীরা। এমনটাই শঙ্কা। যদিও এজন্যে আগেই রেলের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। কিন্ত্য হঠাত এক ঘণ্টা কেন দেরিতে ছাড়বে এই ট্রেন? তা এখনও স্পষ্ট নয়। এমনকি রেলের তরফেও এই বিষয়ে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, মাসখানেক হঠাত করেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে (Vande Bharat Express)বেশ কিছু যান্ত্রিক ট্রুটি ধরা পড়ে। শেষ মুহূর্তে সেই ত্রুটি সারানো সম্ভব হয়নি। আর সেই কারনে বাতিল করতে হয় সেমি বুলেটের যাত্রা। পরিবরর্তে অন্য একটি ট্রেনকে (Vande Bharat Express) চালানো হয়।
কিন্তু হঠাত এই ঘটনায় চরম ক্ষোভ উগরে পড়ে সাধারণ মানুষের। আর এর মধ্যে পড়ে যান খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। কারন সে ট্রেনেই (Vande Bharat Express) মালদহ যাওয়ার কথা ছিল তাঁর। তবে এই ঘটনার পরেই হাওড়া স্টেশনে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণে বিশেষ কারসেড খোলা হয়।
এমনকি কর্মীদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তবে সময় বদলে ট্রেনের কোনও ত্রুটি ধরা পড়েছে কিনা জানা নেই। রেলের তরফেও কিছু জানানো হয়নি।












Click it and Unblock the Notifications