Vande Bharat Express: মাত্র ৩৪৫ টাকায় পাটনা-হাওড়া বন্দে ভারতে চড়তে পারবেন! জানুন কীভাবে?
Vande Bharat Express: রবিবার একসঙ্গে দেশের ৯টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে বাংলার প্রাপ্তি ছিল দুটি। একটি পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং অন্যটি রাঁচি-হাওড়া বন্দে ভারত।
রবিবার পরিষেবা শুরু হলেও পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এই ট্রেন দুর্গাপুর-আসানসোল হয়ে চলবে। অন্যদিকে রাঁচি-হাওড়া রুটেও শুরু হয়েছে বন্দে ভারতের পরিষেবা।

- Vande Bharat Express: কম সময়ে আরামদায়ক যাত্রা
পাটনা-হাওড়া এবং রাঁচি -হাওড়ার প্রথম বাণিজ্যিক (Vande Bharat Express) সফর কেমন হল? ইতিমধ্যে রেলের সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত ভিডিও এবং ছবি শেয়ার করা হয়েছে। তবে ভারতের প্রথম এই সেমি বুলেট ট্রেনে যাত্রায় অনেকটা সময় বাঁচবে। ইতিমধ্যে হাওড়া-পুরী, হাওড়া -নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারতের উদ্বোধন হয়েছে। এই তিনটি রুটে বন্দে ভারত পরিষেবা বেশ সফল। একই ভাবে পাটনা-হাওড়া এবং রাঁচি -হাওড়া রুটও বেশ জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে।
- Vande Bharat Express: কত টাকা ভাড়া
বুধবার ছাড়া সপ্তাহে ছয়দিন পরিষেবা দেবে পাটনা-হাওড়া বন্দে ভারত (Vande Bharat Express)। জানেন কি নুন্যতম ৩৪৫ টাকা ভাড়া দিয়ে এই ভ্রমণ করতে পারবেন। আর এভাবেই শখ পূরণ করতে পারেন। ট্রেনের আসানসোল থেকে দুর্গাপুর কিংবা জামতাড়ার ভাড়া মাত্র ৩৮০ টাকা। এর মধ্যে ৩৫ টাকা ক্যাটারিং শুল্ক। আর তা যদি না নেওয়া হয় তাহলে ভাড়া পড়বে মাত্র ৩৪৫ টাকা।
একইভাবে মাত্র ৩৪৫ টাকায় পাটনা থেকে পাটনা সাহিব ভ্রমণ (Vande Bharat Express) করতে পারেন। তবে এই ভাড়া এসি চেয়ারকারের জন্য।
- Vande Bharat Express: এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া
এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া নুন্যতম ৭০৫ টাকা। এতে ক্যাটারিং শুল্ক ৩৫ টাকা। বিনা ক্যাটারিংয়ে এই ভাড়া পড়বে মাত্র ৬৭০ টাকা। পাটনা থেকে ট্রেনটি ছাড়ছে সকাল আটটার সময়। হাওড়ায় আড়াইটের মধ্যেই পৌঁছে দেবে। এই ট্রেনটি (Vande Bharat Express) আসানসোল স্টেশনে পৌঁছবে ১২ টা ১৫ মিনিটে। ছাড়বে ১২ টা ১৮ মিনিটে। ট্রেনটি দুর্গাপুর পৌঁছবে ১২ টা ৩৯ মিনিটে। ছাড়বে ১২ টা ৪১ মিনিটে।
অন্যদিকে হাওড়া থেকে ট্রেনটি (Vande Bharat Express) চারটে বেজে ১০ মিনিটে ছাড়বে। রাত ১০ টা ৪০ মিনিটে পাটনা পৌঁছে যাবে।












Click it and Unblock the Notifications