ঝাঁকুনি দিয়ে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে গেল বন্দে ভারত, আবার কী হল এই ট্রেনে?

ফের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে বিপত্তি। এবার ট্রেনের কামরার পাদানি ভাঙল। ফলে মাঝ রাস্তায় দীর্ঘ সময় আটকে থাকল দেশের এই গতিশীল ট্রেন। যাত্রীদের মধ্যে আতঙ্ক, হয়রানি দেখা গেল।

আপ হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের কামরার একাধিক পাদানি ভেঙে যায়। ফলে ট্রেনটি দাঁড়িয়ে যায়। বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভেদিয়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে।

Vande Bharat

কী জানা গিয়েছে? রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আপ হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস গতিতে ছুটছিল লাইন দিয়ে। একসময় বেশ ঝাঁকুনি অনুভব হয় যাত্রীদের মধ্যে। এরপর ট্রেনের সঙ্গে ঘর্ষণ ও কিছু ভাঙচুরের আওয়াজ আসে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঝাঁকুনির কারণে ট্রেনও গতি কমিতে দাঁড়িয়ে যায়। পূর্ব বর্ধমানের ভেদিয়া স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। দেখা যায় অনেক কামরার পাদানি ভেঙে গিয়েছে। প্ল্যাটফর্মের সঙ্গে ঘর্ষণের কারণেই কি এই সব পাদানি ভেঙে গেল? তেমনই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

রেলের তরফ থেকে সেই সব পাদানিগুলি সারানোর কাজ শুরু হয়। এ দিন সকাল সাড়ে সাতটায় এই বিপত্তিতে ট্রেনটি দাঁড়িয়ে যায়। একঘণ্টা ধরে মেরামতির কাজ চলে। ট্রেনের অন্যান্য জায়গাও দেখা হয়। আর কোনও সমস্যা পাওয়া যায়নি৷ সাড়ে আটটার পর ট্রেনটি ফের রওনা হয়।

কিন্তু কীভাবে ভাঙল কামরার পাদানি? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রেনের কামরার সঙ্গে প্ল্যাটফর্মের ধাক্কা লাগার কারণে এই দুর্ঘটনা। ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এত মাস পরে এভাবে প্ল্যাটফর্মের সঙ্গে ট্রেনের কামরার ধাক্কা লাগে কীভাবে? ট্রেন চললেও তো প্ল্যাটফর্মের সঙ্গে কামরার একটা নির্দিষ্ট দূরত্ব থাকবেই৷ বিষয়টি খতিয়ে দেখা হবে। এমনই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+