শ্লীলতাহানির ঘটনায় দফায় দফায় উত্তেজনা-সংঘর্ষ কাজীপাড়ায়, এক যুবকের মৃত্যুর খবর
পাড়ায় বাচ্চাদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাধে অশান্তি। আর সেই অশান্তিকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় এলাকা। এরপর বহিরাগতরা দলবল নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ। সোমবার রাতে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর থ
পাড়ায় বাচ্চাদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাধে অশান্তি। আর সেই অশান্তিকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় এলাকা। এরপর বহিরাগতরা দলবল নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ।
সোমবার রাতে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর থানা এলাকা।

ঘটনায় দুষ্কৃতিদের হামলায় এক যুবকের জখম হয়ে মৃত্যু হয় বলে অভিযোগ। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তা অবরোধ হয়। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ চলে।
জানা গেছে, খেলাকে কেন্দ্র করে বাচ্চাদের গন্ডগোল নিয়েই পাড়ার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একজনের মৃত্যুর অভিযোগ ওঠে। শিবপুর কাজীপাড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ, ভাঙচুর হয় একাধিক দোকান ও এটিএম। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ আসে। দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী যায়। অবরোধ হয় জি টি রোড।
অপর একটি সূত্রের খবর, শ্লীলতাহানির প্রতিবাদ করায় গুড্ডু চৌরাসিয়া নামে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়েছিল। আর তা ইয়ে ঘটনার সূত্রপাত। দিনকয়েক ধরে শিবপুরের কয়েকজন যুবক এক তরুণীকে উত্যক্ত করছিল।
তা নিয়ে সোমবার শিবপুরে থানায় অভিযোগ জানাতে চান তরুণীর দিদি। বিষয়টি জানতে পেরে তাঁকে ডেকে পাঠায় ওই যুবকরা।
সেইমতো একটি শপিং সামনে অভিযুক্তদের সঙ্গে দেখা করেন তরুণীর দিদি। অভিযোগ, জনসমক্ষেই ওই তরুণীর শ্লীলতাহানি করা হয়। গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। কয়েকজন যুবক প্রতিবাদ করলে তাঁদেরও মারধর করে অভিযুক্তরা।
তারপর দু'পক্ষের ২০০ জন শিবপুর পুলিশ লাইনের কাছে জমায়েত হয়। শুরু হয় হাতাহাতি। রোষ গিয়ে পড়ে স্থানীয় দোকানে। একাধিক দোকান এবং গাড়িতে ভাঙচুর চালানো হয়। সঙ্গে চলে ইট ও বোতলবৃষ্টি। রণক্ষেত্রের চেহারা নেয় জি টি রোড। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
এলাকায় মোতায়েন করা হয় র্যাফ। তারপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকালে এক যুবকের মৃত্যু ঘিরে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। সকাল ন'টা থেকে শিবপুরের কাছে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
অন্যদিকে মৃত ওই যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ঘটনার পরেই। ইতিমধ্যে ছেলের মৃত্যুর সঙ্গে জড়িত অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন মা। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে। কীভাবে এত বড় আকার নিল তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications