ভ্যাক্সিন দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র জগৎবল্লভপুর, চলল বোমা-গুলিও

হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় ভ্যাক্সিন দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে মহাকালহাটি উপস্বাস্থ্য

হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় ভ্যাক্সিন দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে মহাকালহাটি উপস্বাস্থ্যকেন্দ্র চত্ত্বরে বোমাবাজিও হয়।

ভ্যাক্সিন দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র জগৎবল্লভপুর

একের পর এক বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র নিয়েও হামলার অভিযোগ ওঠে। বোমাবাজির পাশাপাশি শূন্যে গুলি চালানোর অভিযোগ।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। জানা গিয়েছে, ঘটনার পরেই বন্ধ হয়ে যায় ভ্যাক্সিন দেওয়ার কাজ। উত্তাল হয়ে উঠলো হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর।

জানা গিয়েছে , এদিন টীকার জন্য সকাল থেকে লাইন দিলেও একদল লোকজন টিকা নেওয়ার জন্য আচমকাই ঢুকে পড়ে। প্রতিবাদ করায় দু'পক্ষের মধ্যে অশান্তি হয়। হাতাহাতি শুরু হয়। এমন কি আগ্নেয়াস্ত্র নিয়েও হুমকি দেওয়া হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

জানা যায়, জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৫০ জনের মতো মানুষকে ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করা হয়। সেই মতো ভোররাত থেকে লাইন দেণ অনেকেই। বেলা বাড়তেই বিজেপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগ, রাজনৈতিক রঙ দেখে ভ্যাকসিন দেওয়ার কাজ করা হচ্ছে।

বেছে বেছে তৃণমূলের কর্মীদেরই টিকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই অভিযোগ ঘিরেই সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। এমনটাই অভিযোগ। আর এই অভিযোগ ঘিরেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায় বলে অভিযোগ। বোমা-গুলি চলে বলেও অভিযোগ।

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের কর্মীরা ভ্যাকসিন নিয়ে রজনিতি করেনি। সাধারণ মানুষের সঙ্গেই লাইন দিয়েই ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল।

বিজেপি এসে গণ্ডগোল বাধায় বলে অভিযোগ। যদিও ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তৃণমূল বিধায়ক অরূপ রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+