তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক লক্ষ ভোটে হারবেন, ডোমজুড়ের বহু এলাকায় ফ্লেক্স
শ্রীরামপুর থেকে হারবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অল্পস্বল্প নয়। এক লক্ষ ভোটের ব্যবধানে হারবেন তিনি। লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় ফ্লেক্স দেখা গেল। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগও উঠেছে তাতে।
শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ আরও বেশি ভোটের ব্যবধানে জেতার বার্তা দিচ্ছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। এদিকে তাঁর বিরুদ্ধে ফ্লেক্স দেখা গেল৷ এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের মধ্যেও রীতিমতো চাপা আলোচনা শুরু হয়ে গিয়েছে।

আজ শুক্রবার শ্রীরামপুর লোকসভা এলাকায় একাধিক ফ্লেক্স দেখা গিয়েছে। ডোমজুড় বিধানসভা এলাকার সলপ এলাকায় এই পোস্টার দেখ গিয়েছে। ডোমজুড় হাওড়া জেলার মধ্যে পড়ে। কিন্তু ডিলিমিটেশনের পরে ওই সলপ এলাকা হুগলির শ্রীরামপুর লোকসভা আসনের মধ্যে পড়েছে।
ওই ফ্লেক্সের বয়ান অনুসারে, আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হারবেন। এক লক্ষের বেশি ভোটে তিনি হারবেন। প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র খারাপ। তাঁর ব্যবহারও খারাপ। এই দুটি অভিযোগ করা হচ্ছে। এজন্য তিনি ভোটে হারবেন।
এছাড়াও দুজনের নাম উল্লেখ করা হয়েছে। কল্যাণ ঘোষ ও লক্ষ্মী পন্ডিত, এই দুই তৃণমূল নেতার নামও ফ্লেক্সে উল্লেখ করা হয়েছে। তারা তোলাবাজি করেন এলাকায়। সেজন্য ডোমজুড় বিধানসভা এলাকায় ২৫ হাজার ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবেন। সেই কথাও বলা হয়েছে ফ্লেক্সে।
কিন্তু কারা দিল এই ফ্লেক্স? পঞ্চম দফায় আগামী ২০ তারিখ এই লোকসভা কেন্দ্রে নির্বাচন। তার আগে এই ঘটনা সামনে আসায় চাঞ্চল্য রয়েছে। তৃণমূলের মধ্যে এই কেন্দ্রে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছিল অতীতে। সেই বিষয়ই কি মাথাচাড়া দিচ্ছে?
গত কয়েক দিন আগে বিধায়ক কল্যাণ ঘোষের নামেও পোস্টার পড়েছিল। তাই নিয়ে যথেষ্ট চর্চা চলেছিল। এবার এই পোস্টার দেখা গেল৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications