স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে তুমুল অশান্তি বৈদ্যবাটীতে, রেল অবরোধ, লাঠিচার্জ রেলপুলিসের
স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে তুমুল অশান্তি বৈদ্যবাটীতে, রেল অবরোধ, লাঠিচার্জ রেলপুলিসের
ফের স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে অশান্তি রাজ্যে। এবার ঘটনাস্থল হুগলির বৈদ্যবাটী, শেওড়াফুলি। সকালে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে গেলে বাধা দেওয়া হয় সাধারণ যাত্রীদের। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সাধারণ যাত্রীদের না নিয়ে ট্রেন চলতে দেওয়া হবে না বলে বিক্ষোভ শুরু করেন অফিস যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে গেলে রেলপুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যাত্রীদের। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

রেললাইনে বসে পরে বৈদ্যবাটী, রিষড়া, শেওড়াফুলি স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। তাঁরা অভিযোহ করেছেন লোকাল ট্রেন না চালানোর ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। বাসে চাপা যাচ্ছে না এতোটা ভিড়। স্টাফ স্পেশাল ট্রেনেও তাঁদের চাপতে দেওয়া হোক বলে দাবি জানিয়েছেন িবক্ষোভকারীরা। এই নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে জন মানসে।
এদিক আজ লোকাল ট্রেনে চালানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক রয়েছে রেলের আধিকারিকদের। কোভিড প্রোটোকল মেনে কীভাবে লোকাল ট্রেন চালানো হবে তা নিয়ে দ্বিধাবিভক্ত জনতা। সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এদিকে লোকাল ট্রেন না চলায় মানুষের রুটি রুজিতে প্রভাব পড়ছে। মহারাষ্ট্রে আজ থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ায় রাজ্যে লোকাল ট্রেন চালানোর দাবি আরও জোরদার হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications