প্রার্থী বাছাই করতেও ভোট করছে তৃণমূল! পঞ্চায়েত নির্বাচনের আগে টিপ্পনি বিজেপির
তৃণমূল আর গোষ্ঠীদ্বন্দ্ব চাইছে না। চাইছে না গোষ্ঠীদ্বন্দ্বে বিরোধীরা সুবিধা পেয়ে যাক। তাই প্রার্থী বাছাই করতে গিয়েও ভোটাভুটি করছে তৃণমূল! তা দেখে বিজেপি টিপ্পনি কাটতে ছাড়ছে না।
তৃণমূল আর গোষ্ঠীদ্বন্দ্ব চাইছে না। চাইছে না গোষ্ঠীদ্বন্দ্বে বিরোধীরা সুবিধা পেয়ে যাক। তাই প্রার্থী বাছাই করতে গিয়েও ভোটাভুটি করছে তৃণমূল! তা দেখে বিজেপি টিপ্পনি কাটতে ছাড়ছে না। বিজেপির টিপ্পনি, এত করেও গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে পারবে না তৃণমূল।
তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে কাজের মানুষ এবং কাছের মানুষ খুঁজে নিতে চাইছে। আর তা করতে অভিনব এক পন্থা নিয়েছে। তৃণমূল কংগ্রেস এবার পঞ্চায়েত ভোটের আগে এলাকায় কাজের মানুষ খুঁজে নিতে ভোট নিচ্ছে কর্মীদের। সিঙ্গুর তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে সম্প্রতি এমনই এক অভিনব কর্মসূচি নিতে দেখা গিয়েছে।

তৃণমূল চাইছে দলাদলি বা গোষ্ঠীবাজি না করে পঞ্চায়েত নির্বাচনের আগে কাজের লোককে বেছে নিতে। কার দিকে দলের সিংহভাগের সমর্থন তা দেখে নিয়ে প্রার্থী চয়ন করতে চাইছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সিঙ্গুর বিধানসভা ৩১টি আসনের প্রার্থী বাছাইয়ো জোর তৎপরতা শুরু হয়েছে।
বিজেপি আবার বলছে, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হয়ে তৃণমূল ওই পন্থা নিয়েছে। তৃণমূল বুঝতে পেরেছে দলের যে হাল তাতে একজনকে প্রার্থী করলে বিক্ষুব্ধ প্রার্থী ১০টা বেরিয়ে যাবে। তাই সেই ঝক্কি এড়াতে তৃণমূল ভোটাভুটির রাস্তায় হেঁটেছে। তাঁদের এই অভিষন্ধিতেই স্পষ্ট একদা আন্দোলনের ভূমিতে এখন ভালো নেই তৃণমূল।
সিঙ্গুর বিধানসভার মধ্যে ১৬টি গ্রাম পঞ্চায়েত এবং হরিপাল বিধানসভায় ১৫টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সব মিলিয়ে মোট ৩১টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী বাছাইয়ের জন্য বৈঠকে বসেন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয় ভোটের মাধ্যমে কর্মীরাই স্বচ্ছ ও কাজের মানুষকে বেছে নেবেন।
ভোটের সেই ফলের উপর ভিত্তি করেই এবার পঞ্চায়েতের প্রার্থী ঠিক করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক হয় বুথ সদস্যরা ভোচের ব্যালটে ক্রমানুসারে ৩ জন প্রার্থীর নাম লিখে সেই ব্যালট ভোটের বাক্সে জমা দেবেন। শনিবার অনুষ্ঠিত হয় সেই ভোট পর্ব।
প্রথম পর্বে সিঙ্গুরের ১৬টি পঞ্চায়েতের ২৭৮টি বুথে সব সদস্যরা তাঁদের পছন্দের তিন প্রার্থীর নাম ক্রমানুসারে লিখে ভোট বাক্সে জমা দেন। এই ভোটের ফলের উপর ভিত্তি করেই বেছে নেওয়া হবে প্রার্থীকে। তৃণমূলের এই কর্মকাণ্ডকে ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বিজেপি যতই এই ভোটাভুটিকে ঘিরে টিপ্পনি কাটুক, তৃণমূল কর্মীরা এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের কথায়, এই অভিনব পদ্ধতিতে আমরা ভালো প্রার্থী পাবো। আর গোষ্ঠীকোন্দলও অনেকটা কমবে। যাঁরা দলের কথা ভবাতেন না নিজেদের সুবিধাকেই অগ্রাধিকার দিতেন, তাঁরা এবার জব্দ হবেন।












Click it and Unblock the Notifications