তৃণমূলে ভাঙন রেখা চওড়া হচ্ছে অমিত-সফরের আগে, তালিকায় হাওড়ার যেসব নেতারা

তৃণমূলে ভাঙন রেখা চওড়া হচ্ছে অমিত-সফরের আগে, তালিকায় হাওড়ার যেসব নেতারা

অমিত শাহের মেদিনীপুর সফরের শুভেন্দু অধিকারী দল বেঁধে যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার লকি অমিত শাহরের হাওড়া সফরের আগে তেমনই কোনও বড়সড় দল পরিবর্তন হতে চলেছে? তেমনই আভাস মিলতে শুরু করেছে হাওড়া তৃণমূলের কোন্দলে। যে কোন্দল শুরু হয়েছে অরূপ রায় বনাম রাজীব বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে।

অমিত শাহের সভার আগে ফের দলবদলের জল্পনা

অমিত শাহের সভার আগে ফের দলবদলের জল্পনা

শুভেন্দু-পর্ব থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহ বেড়েছে। ফলে শুভেন্দুর পর রাজীব ছাড়তে পারেন তৃণমূল, এমন একটা আবহ তৈরি হয়েছিল। তারপরই শোনা যায়, জানুয়ারি মাসে আবার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। এবং তিনি সভা করবেন কলকাতার পাশাপাশি হাওড়াতেও। আর হাওড়া-তৃণমূলের কোন্দলে অমিত শাহের সভা ঘিরে ফের দলবদলের জল্পনা ছড়িয়েছে।

হাওড়ায় তৃণমূলের বিক্ষুব্ধ নেতার সংখ্যা বাড়ছে

হাওড়ায় তৃণমূলের বিক্ষুব্ধ নেতার সংখ্যা বাড়ছে

রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, শুভেন্দু যেমন মেদিনীপুরের সভায় যোগ দিলেন বিজেপিতে, রাজীব তেমনই হাওড়ার সভায় যোগ দিতে পারেন। কিন্তু এখন দেখা যাচ্ছে শুধু রাজীব নয়, হাওড়ায় তৃণমূলের বিক্ষুব্ধ নেতার সংখ্যা বাড়ছে। এরই মধ্যে আবার জেলা তৃণমূলের সভাপতি লক্ষ্মীরতন শুক্লা নিজে তৃণমূল ছেড়ে বসলেন।

লক্ষ্মীর ইস্তফার পর রাজীব-বৈশালী-রথীন বেসুরো

লক্ষ্মীর ইস্তফার পর রাজীব-বৈশালী-রথীন বেসুরো

হাওড়া জেলা তৃণমূলের শহর সভাপতির পদ থেকে লক্ষ্মী ইস্তফা দিয়েছেন মঙ্গলবার। তাঁর পদত্যাগের পরই তৃণমূলের ভঙ্গুর চেহারাটা ফের একবার সামনে এসে পড়েছে। একইদিনে রাজীব বন্দ্যোপাধ্যায় আবার মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত থেকেছেন। এমনকী পার্থ চট্টোপাধ্যায়ের ডাকা বৈঠকেও যাননি। বেসুরো বাজতে শুরু করেছেন বৈশালা ডালমিয়া থেকে শুরু করে রথীন চক্রবর্তীও।

বিধায়ক-নেতাদের বেসুরো বাজা তৃণমূলের অস্বস্তির কারণ

বিধায়ক-নেতাদের বেসুরো বাজা তৃণমূলের অস্বস্তির কারণ

এর আগে শিবপুরের বিধায়ক তথা তৃণমূলের বর্যীয়ান নেতা জটু লাহিড়ী তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরের সমালোচনা করেছিলেন। তাঁর এই বেসুরো বাজা তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর আগে থেকেই তৃণমূলের সমালোচনায় মুখর ছিলেন প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তিনি আবারও সরব হয়েছেন। এবং তোপ দেগেছেন একেবারে শীর্ষ নেতৃত্বকে।

শাহের সফরের দিন এগিয়ে আসছে, কোন্দল বাড়ছে তৃণমূলে

শাহের সফরের দিন এগিয়ে আসছে, কোন্দল বাড়ছে তৃণমূলে

লক্ষ্মীরতন শুক্লার ইস্তফার পর রাজনৈতিক মহন মনে করছে অমিত শাহের সফরের দিন যত এগিয়ে আসছে, ততই হাওড়া জেলা তৃণমূলের ভাঙন রেখা আরও চওড়া হচ্ছে। যখন নির্বাচনে লড়তে সবার সঙ্ঘবদ্ধ হওয়ার কথা, তখন জেলা তৃণমূলের সভাপতিই দল ছেড়ে দিয়েছেন। আর তারপর থেকে হাওড়া জেলা তৃণমূলকে নড়বড়ে দেখাচ্ছে।

এখন সুযোগ পেলেই সমালোচনার সুর চড়াচ্ছেন নেতারা

এখন সুযোগ পেলেই সমালোচনার সুর চড়াচ্ছেন নেতারা

শুভেন্দু অধিকারী তে ঘুরিয়ে হাওড়া জেলা কো-অর্ডিনেটর তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডাক দিয়েই রেখেছেন। পার্থ চট্টোপাধ্যায় মানভঞ্জনের চেষ্টা করে গেলেও রাজীব এখনও সুযোগ পেলেই সমালোচনার সুর চড়াচ্ছেন। তারপর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর তাৎপর্যপূর্ণ বিবৃতি দিয়ে জানিয়েছেন তৃণমূল থেকে অরূপ রায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে কেউ একজন বিজেপিতে আসবেন।

তৃণমূলে উইপোকা লেগে গিয়েছে, ভিতর কুরে কুরে সাফ

তৃণমূলে উইপোকা লেগে গিয়েছে, ভিতর কুরে কুরে সাফ

লক্ষ্মীরতন শুক্লা তৃণমূল ছাড়ার পর তাঁর পাশে দাঁড়িয়ে বালির বিধায়ক বৈশালী ডালমিয়া তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন আরও। এর আগে বহিরাগত প্রসঙ্গে খোঁচা দিয়েছিলেন। এবার তৃণমূল নেতা-কর্মীদের নিশানা করে দলের অস্বস্তি বাড়ালেন। তৃণমূলে উইপোকা লেগে গিয়েছে। উপরে সাজানো থাকছে, ভিতরে কুরে কুরে সব সাফ করে দিচ্ছে।

বিজেপিতে পা বাড়িয়ে বিদ্রোহীরা! অস্বস্তি বাড়াচ্ছেন নেতারা

বিজেপিতে পা বাড়িয়ে বিদ্রোহীরা! অস্বস্তি বাড়াচ্ছেন নেতারা

এখন দেখার তৃণমূলের এই বিক্ষুব্ধ নেতারা ভাঙন প্রশস্থ করে বিজেপির পথে পা বাড়ান কি না। শুভেন্দুর মতো লক্ষ্মীও মন্ত্রিসভা ছেড়েছেন, দল ছেড়েছেন। এখন তিনি বিজেপিতে যোগ দেন কি না সেদিকে নজর থাকছে। আর রাজীবকে নিয়ে তো জল্পনা ছিলই। এখন আবার এই লাইনে য়োগ দিলেন বৈশালী ডালমিয়া ও রথীন চক্রবর্তীও। তাঁরা অন্য দলে যাওয়ার প্রসঙ্গও তুলেছেন তাঁদের ভাষ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+