তিনি না জিতলে মমতা মুখ্যমন্ত্রী হবেন না! কেন এমন চাঞ্চল্যকর দাবি তৃণমূল বিধায়কের
তিনি না জিতলে মমতা মুখ্যমন্ত্রী হবেন না! কেন এমন চাঞ্চল্যকর দাবি তৃণমূল বিধায়কের
কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর ভোট লুঠের পাল্টা ব্যাখ্যা দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক। এবার তিনি দলীয় কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন। যার ফলে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর পর গুলশন মল্লিককে নিয়েও বিতর্ক তৈরি হল।

বিধায়কের আলটপকা মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল
পাঁচলার তৃণমূল বিধায়ক এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, আম ভোট না পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসবনে না। তাঁর দাবি তিনি তৃণমূলের বিধায়ক না হলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারবেন না। ফের এক বিধায়কের আলটপকা মন্তব্যকে নিয়ে অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস।

পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি বাড়ালেন বিধায়ক
পাঁচলার ধুলোর বাঁধ এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে গুলশন মল্লিক নিজের জনপ্রিয়তা বোঝাতে যে শব্দবন্ধ ব্যবহার করেছেন তাতে খুশি হবে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিছুদিন আগে শুভেন্দু অধিকারীকে নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন তাতেও দল অস্বস্তিতে পড়েছিল। তারপর আবার বিতর্কিত মন্তব্য করে পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি বাড়ালেন বিধায়ক।

তৃণমূল বিধায়ক গুলশন মল্লিকের নিশানায় শুভেন্দু
এর আগে পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক শুভেন্দুর অধিকারীকে কাউন্টার করে বলেছিলেন, তাঁর নির্দেশেই বিরোধী শূন্য পঞ্চায়েত হয়েছে আগে। উনি তখন তৃণমূলে ছিলেন। তখন উনিই নির্দেশ দিয়েছেন বিরোধী শূন্য পঞ্চায়েত করতে হবে। কোনও আসন বিরোধীদের দিলে হবে না। এখন উনিই আবার অভিযোগ করছেন বিজেপিতে গিয়ে। আর কীভাবে বিরোধী শূন্য পঞ্চায়েত হয়েছিল, তা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন গুলশন।

এখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
তাঁর কথায় স্পষ্ট হয়ে গিয়েছিল, তৃণমূল কংগ্রেস ভোট লুঠ করেছিল ২০১৮-র নির্বাচনে। তা অস্বস্তি বাড়ালেও গুলশনের রক্ষা ছিল তা শুভেন্দুকে কাউন্টার করে তিনি এই মন্তব্য করেছিলেন। আর সেইসঙ্গে জানিয়েছিলেন, তখন শুভেন্দু অধিকারী আমাদের দলের নেতৃত্বে ছিলেন। উনি যেমন নির্দেশ দিয়েছিলেন তেমন কাজ হয়েছে। এখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছেন ভোট করতে হবে সুষ্ঠুভাবে। এতএব আমরা ভোট করব, প্রার্থী দিতে দেব।

এবার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা
গুলশন মল্লিকের সেই মন্তব্যের পর এক সপ্তাহ কাটতে না কাটতে ফের বিতর্ক বাড়ালেন। এবার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা। তা ভালোভাবে নি্চ্ছে না তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের তরফে তাঁকে সতর্ক করা হতে পারে। ঠিক যেমন সতর্ক করা হয়েছে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীকেও।

কোম্পানির নাম হল তৃণমূল, ব্র্যা্ন্ড মমতা
হাওড়ায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী বলেন, "তৃণমূল ওষুধের কোম্পানি আর আমরা তার রিপ্রেজেনটেটিভ। আমাদের মাথার উপরে মমতা বন্দোপাধ্যায় রয়েছেন। আর অভিষেকের নেতৃত্বে বাংলা চলছে। আমরা কেউ কিচ্ছু নই। আমরা ওষুধের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। আমাদের একটাই লোগো। আমাদের কোম্পানির নাম হল তৃণমূল কংগ্রেস। আর ব্র্যাআন্ড মমতা বন্দ্যোপাধ্যায়।"












Click it and Unblock the Notifications