শুভেন্দুর সুরে তৃণমূলের বিধায়ক! দলকে কোম্পানির সঙ্গে তুলনা, জল্পনা নির্বাচনের মুখে

শুভেন্দুর সুরে তৃণমূলের বিধায়ক! দলকে কোম্পানির সঙ্গে তুলনা, জল্পনা নির্বাচনের মুখে

শুভেন্দু অধিকারী প্রায়ই বলে থাকেন এ কথা। এবার তা শোনা গেল খোদ তৃণমূল বিধায়কের মুখে। শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকেই তৃণমূলকে প্রাইভেট লিমিটি্ড কোম্পানি বলে তোপ দেগে চলেছেন। এবার তৃণমূল বিধায়ক বললেন, তৃণমূল ওষুধের কোম্পানি আর আমরা তার রিপ্রেজেনটেটিভ।

তৃণমূলের বিধায়কের বিতর্কিত মন্তব্য

তৃণমূলের বিধায়কের বিতর্কিত মন্তব্য

উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক এদিন বলেন, "আমাদের মাথার উপরে মমতা বন্দোপাধ্যায় রয়েছেন। আর অভিষেকের নেতৃত্বে বাংলা চলছে। আমরা কেউ কিচ্ছু নই। আমরা ওষুধের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। আমাদের একটাই লোগো। আমাদের কোম্পানির নাম হল তৃণমূল কংগ্রেস। আর ব্র্যাান্ড মমতা বন্দ্যোপাধ্যায়।"

রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা

রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা

শুক্রবার উত্তর হাওড়ায় তৃণমূল কংগ্রেসের 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে বিধায়ক গৌতম চৌধুরী। দলকে কোম্পানি আর নেতাদের ওষুধের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আখ্যা দেওয়ার পর রীতিমতো শোরগোল শুরু হয়েছে জেলার রাজনীতিতে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এই নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপিও।

যেমন বলেন শুভেন্দু অধিকারীও

যেমন বলেন শুভেন্দু অধিকারীও

এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে একাধিকবার আক্রমণ করেছেন। এবার তৃণমূল বিধায়কের গলায় একই সুর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এদিন সাংবাদিক বৈঠকে উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী এমন বিতর্কিত মন্তব্য করেন।

একটা ছবি নিয়ে ঘুরে বেড়াই

একটা ছবি নিয়ে ঘুরে বেড়াই

তিনি বলেন, "২৪ ঘন্টা, ৩০ দিন, ১২ মাস মমতা বন্দ্যোপাধ্যায় যখন যে নির্দেশ দেবেন আমরা তা পালন করব। আমরা জানি, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ থাকবেন বাংলার মানুষ সুরক্ষিত থাকবেন। আমাদের একটাই নাম, একটাই চিন্তা, একটা ছবি নিয়ে ঘুরে বেড়াই তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।"

সূচনা পর্বেই বিধায়কের কথায় জল্পনা

সূচনা পর্বেই বিধায়কের কথায় জল্পনা

দিদির সুরক্ষা কবচ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন দলের বিধায়ক-সহ জনপ্রতিনিধিরা। শুক্রবার উত্তর হাওড়া বিধানসভা এলাকা সেই কর্মসূচির সূচনা করেন বিধায়ক গৌতম চৌধুরী। সূচনা পর্বেই বিধায়কের কথায় জল্পনা তৈরি হয়। তিনি শুভেন্দুর সুরে দলকে কোম্পানি আখ্যা দিয়ে বসেন।

বিজেপির একহাত তৃণমূল বিধায়ককে

বিজেপির একহাত তৃণমূল বিধায়ককে

এরপর বিজেপির নেতা উমেশ রাই বলেন, শুভেন্দু অধিকারী আগেই বলেছেন, তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় একটা পাবলিক লিমিটেড কোম্পানির মতো চলছে। তার মালিক হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ডিরেক্টর হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যেয়। সে কথাই আজ স্বীকার করেছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীও।

তিনি বলেন, তৃণমূলের বিধায়ক স্বীকার কর নিয়েছেন, এবার রাজ্যের জনগণ ভালো করে বুঝতে পারছেন যে তৃণমূল একটা লোকতান্ত্রিক রাজনৈতিক দল নাকি একটা কোম্পানি। প্রসঙ্গত, গৌতম চৌধুরীর কাজকর্ম নিয়ে এর আগেও দলে বিতর্ক হয়েছে। উত্তর হাওড়ার রাস্তায় জল জমার ঘটনায় ওই বিধায়ক নিজেই রাস্তায় বসে অবরোধ করেছিলেন। তা নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৌতমবাবুকে সরাসরি প্রশ্ন করেছিলেন। সাবধানও করে দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+