হিংসার রাজনীতি করলে বিজেপির লোকজন চলাফেরা করতে পারত না, হুঁশিয়ারি বেচারাম মান্নার
সিঙ্গুরের মাটি থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তৃণমূল আছে বলে বিজেপি এখানে শান্তিতে বসবাস করতে পারছে। হিংসার রাজনীতি শুরু করলে বিজেপির লোকজন সিঙ্গুরের মাটিতে থাকতে পারত না। এই কথায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।
কিন্তু কেন এমন বললেন রাজ্যের মন্ত্রী? সিঙ্গুরে গতকাল সোমবার শুভেন্দু অধিকারী জনসভা করেছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন শুভেন্দু। সিঙ্গুর আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন ছিল না। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদার। টাটাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছিলেন তৃণমূল নেত্রী।

এমন কথাই বলেছিলেন শুভেন্দু। আর তারপরেই রাজ্য রাজনীতিতে প্রচুর চর্চা শুরু হয়। পরের দিন আজ মঙ্গলবার ওই একই জায়গায় প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস। সভামঞ্চ থেকে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। প্রচ্ছন্নে হুমকিও দেওয়া হয়েছে। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
রাজ্যের মন্ত্রী সভামঞ্চে এদিন বলেন, "সিঙ্গুরে নেতৃত্ব দেই বলে বিজেপি নেতারা এখানে শান্তিতে বসবাস করছে। শান্তিতে বাজার যায়,শান্তিতে রাস্তায় চলাফেরা করতে পারে। যদি হিংসার রাজনীতি করতাম, তাহলে একটাও বিজেপির নেতা কর্মী রাস্তা দিয়ে চলাচল করতে পারত না।
তিনি আরও বলেন, "যত দিন যাচ্ছে বিজেপির তত লোক সংখ্যা কমছে। দরজা খুলছে। দরজা খুললে আর বিজেপি বলে কেউ থাকবে না। আমরা দায়িত্ব নিয়ে বলছি। এখানে ২৭জন বিজেপি সদস্য আছেন। একজন পঞ্চায়েত সমিতির সদস্য আছেন। আমি মনে করলে একদিনেই সবাইকে যোগদান করাতে পারি।"
রাজ্যের বিরোধী দল বিজেপি। আগামী কাল বুধবার কলকাতায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনে ৩৫ টি আসনের দাবি করেছেন অমিত শাহ। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে প্রবল ঝড় তুলবেন। এমন কথাই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications