TMC Leader Arrest: যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আরামবাগে গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা
আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি তার মধ্যেই চাপ বাড়ল শাসক দলের। পঞ্চমীর রাতে আরামবাগে যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার অভিযোগ। গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতাকে মঙ্গলবার রাতে আরামবাগের পুরতন বাজার এলাকায় ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড।
অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার নাম হেমন্ত পাল। তিনি তৃণমূলের ওয়ার্ড সভাপতি। মৃতের নাম দেবাশিস আশ। গতকাল রাতে দেবাশিস বাবু তাঁর ভাগ্নের খোঁজ করতে বেরিয়েছিলেন। সেসময় তিনি দেখেন আরামবাগের পুরাতন বাজার এলাকায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে তাঁর ভাগ্নের বচসা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে তিনি প্রতিবাদ করতে তাঁকে বেধড়ক মারধর করা হয়। হেমন্ত পাল এবং তার দলবল লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে চড়াও হয় দেবাশিস বাবুর উপরে।

দেবাশিস আশকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে এলাকা। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারার।
পরিস্থিতি সামাল দিতে রাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় ভয় দেখানো থেকে শুরু করে হুমকি দেওয়া একাধিক কাজ করত অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা। এমনকী দলীয় কর্মীদেরও হুমকি দিত সে এমনই অভিযোগ করেছেন তিনি। আরজি কর হাসপাতালের ঘটনার মধ্যে এই ঘটনা শাসক দলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
আরামবাগে প্রথম থেকেই শাসক দলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। বিধানসভা ভোটেও তার প্রভাব দেখা গিয়েছে। এমনকী লোকসভা নির্বাচনেও আরামবাগকে নিয়ে বিশেষ উদ্বেগে থেকেছে শাসক দল। তার মধ্যে এই পরিস্থিতি উদ্বেগ আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications