ফিরহাদকে গো-ব্যাক স্লোগানে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল! বুমেরাংয়ের আশঙ্কা সংখ্যালঘু ভোটে
ফিরহাদকে গো-ব্যাক স্লোগানে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল! বুমেরাংয়ের আশঙ্কা সংখ্যালঘু ভোটে
ফিরহাদ হাকিম হাওড়ার আমতায় আনিস থানের বাড়িতে গিয়েছিলেন তাঁর বাবার সঙ্গে দেখা করতে। কিন্তু গ্রামবাসী ও উপস্থিত জনতার বাধায় গ্রামে ঢুকতে পারলেন না ফিরহাদ। গো-ব্যাক স্লোগানের মুখে পড়ে তাঁকে ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হয়। এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে তৃণমূল।

রাজ্যের শাসক দলের দু-দু'জন মন্ত্রীকে যেভাবে ফিরতে হয়েছে আমতা থেকে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকা থেকে যেভাবে তৃণমূলের সংখ্যালঘু মুখ ফিরহাদ হাকিমকে ফিরে আসতে হয়েছে, তাতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে পড়েছে। প্রশ্ন উঠে পড়েছি, তবে কি সংখ্যালঘু মহলে সমর্থন কমছে তৃণমূলের। আনিস খানের অস্বাভাবিক মৃত্যু ও পুলিশ-যোগ বুমেরাং হতে চলেছে রাজ্যের শাসক দলের কাছে।
তা না হলে এমন কেন হবে যে, মন্ত্রী ঢুকতেই পারবেন না গ্রামে। স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা না বলেই ফিরতে হবে। গতবার তবু পুলক রায় আনিসের বাবার সঙ্গে কথা বলে এসেছিলেন। বিক্ষোভ দমন করে বিক্ষোভকারীদেরকেই পাশে টেনে নিয়েছিলেন। কিন্তু এবার পিরহাদ ও পুলক উভয়েই ব্যর্থ। বিক্ষোভের মুখে তাঁদের পিছু হটতে হল আনিসের বাবার সঙ্গে দেখা না করেই।
এদিন দেখা যায়, মন্ত্রী ফিরহাদ হাকিমের কনভয়ের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে। তারপর তাঁকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আনিসের মৃত্যুর পর তো কেটে গিয়েছে ৪২ দিন। এত দিন পর কি মনে পড়ল ফিরহাদ হাকিমের। আমরা তো তাঁকে ডাকিনি, তিনি কেন এসেছেন?
শুক্রবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মিছিলে হাঁটেন আনিস খানের বাবা সালেম খান। তারপর তিনি ছেলের আত্নার শান্তিতে একটি অনুষ্ঠানে ছিলেন। ফুরফুরা শরিফের পিরজাদারা এসেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন পিরজাদা তথা আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকি। তাঁরা সবাই আনিসের আত্মার শান্তির জন্য এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। সেইসময় ফিরহাদ উপস্থিত হন। তখন উপস্থিত জনতা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। গো-ব্যাক স্লোগান ওঠে।
মন্ত্রী ফিরহাদ হাকিম এরপর আমতার গ্রামে গিয়ে বিক্ষোভের জেরে ঢুকতে পারলেন না আনিসের বাড়িতে। বাধ্য হয়েই তাঁকে ফিরতে হল। এরপর ফিরহাদ হাকিম জানিয়েছেন, আনিসের বাবার সঙ্গে কথা বলেছিলাম। তিনি অসুস্থ তাই ফিরে যাচ্ছি। এদিনের এই ছবি কিন্তু তৃণমূলের কাছে বুমেরাং হতে পারে।
এতদিন দেখা গিয়েছে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে প্রায় সম্পূর্ণ করায়ত্ত করে তৃণমূল প্রতিটি ভোটে প্রাধান্য বিস্তার করেছে। কিন্তু সেই সংখ্যালঘু মহলে তৃণমূলের এই 'নো এন্ট্রি' তৃণমূলকে বেকায়দায় ফেলে দিয়েছে। তারপর রামপুরহাটের আর এক সংখ্যালঘু এলাকায় তাঁরা অভিযুক্ত গণহত্যার ঘটনায়। তাহলে কি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে এবার ধস নামতে শুরু করবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
উল্লেখ্য, হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খান রহস্য মৃত্যুর কিনারা হয়নি এখনও। এখনও বিশেষ কেউ ধরা পড়েনি এই ঘটনায়। বিরোধী নেতারা সিটের তদন্তের বিরুদ্ধে আঙুল তুলে বারবার আমতায় আসছেন। সিপিএম বা কংগ্রেস এই ঘটনাকে ইস্যু করে আন্দোলন তীব্র করতে চাইছে। শুক্রবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মিছিলে হাঁটেন আনিস খানের বাবা সালেম খান। তারপর তড়িঘড়ি করে ফিরহাদ হাকিম এদিন বিকেলেই পৌঁছে যান আনিস খানের গ্রামে। সেখানে আনিসের বাবা সালেম খানের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারলেন না, ফিরতে হল ব্যর্থ হয়ে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications