বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে মৃত তিন

বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে মৃত তিন

গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় তিন যুবকের মৃত্যু হল হাওড়ার জয়পুর থানা এলাকার হানিধারা মনসাতলায়। মৃতেরা উদয়নারায়নপুরের সিংটির বাসিন্দা প্রিয়ব্রত বোস (২২), লোকনাথ মুখার্জি (২৪) ও হুগলির আরামবাগের বাসিন্দা সায়ন ভান্ডারী (২২)।

বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে মৃত তিন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রিয়ব্রত আদতে উদয়নারায়ণপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে সে হুগলিতে থাকত। শনিবার প্রিয়ব্রত বাড়িতে আসে সঙ্গে আসে সায়ন অভিনব। তারা তাদের আরেক বন্ধু লোকনাথকে ডেকে নেয় ‌পরে রাতে চারজনে একসঙ্গে খাওয়া-দাওয়া করে। জানা গেছে বাড়ির সবাই শুয়ে পড়লে গভীর রাতে প্রিয়ব্রত তার কাকার গাড়ি নিয়ে তিন বন্ধুকে বসিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, রাত দেড়টা নাগাদ গাড়িটি দ্রুতগতিতে উদয়নারায়নপুর থেকে আমতার দিকে আসার সময় হানিধারা মনসাতলার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বটগাছে ধাক্কা মারলে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

চার যুবক গাড়ির মধ্যে আটকে পড়ে। পরে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে স্থানীয় বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় অভিনব ঘোষ নামে এক যুবক আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

{quiz_300}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+