বিজেপির সভায় গেলে এলাকাছাড়া করা হবে, ব্যান্ডেলে হুমকি পোস্টারে চাঞ্চল্য

২৯ তারিখের ধর্মতলায় সভার প্রস্তুতি করে দিয়েছে বিজেপি। কলকাতা হাইকোর্টে গিয়েও ওই সভা রুখতে পারেনি রাজ্য সরকার। কিন্তু তার মধ্যেই শুরু হয়ে গেল পোস্টার বিতর্ক। বিজেপির সভায় গেলে এলাকাছাড়া করা হবে। এই হুমকি পোস্টার পড়তে শুরু করে দিয়েছে বাংলায়।

বিজেপির ধর্মতলা সভায় গেলে এলাকা ছাড়া করে দেওয়া হবে। এই মর্মে হুমকি পোস্টার দেখা গেল রবিবার সকালে। আর তাই নিয়েই রাজনৈতিক তরজা হুগলির ব্যান্ডেলে। প্রকাশ্যে এভাবে পোস্টারে হুমকি। অভিযোগের আঙুল অবশ্যই শাসক দল তৃণমূলের দিকে।

Bandel threat poster

হুগলি চুঁচুড়া পুরসভার এক নম্বর ওয়ার্ড কেওটা বটতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ রবিবার সকালে এই ধরনের পোস্টার দেখা যায়। ধর্মতলা যাওয়ার আহ্বান জানিয়ে লাগানো হয়েছে বিজেপির পোস্টার। সেই পোস্টারের তলায় দেখা গিয়েছে এই ধরনের পোস্টার। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোড়।

আগামী ২৯ নভেম্বর কলকাতা চলোর ডাক দিয়েছে বিজেপি। হুগলি চুঁচুড়া ব্যান্ডেলেও পোস্টার দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।বিজেপির সেই পোস্টারের উপর সাদা কাগজে ছাপানো লেখা পোস্টার মারা হয়েছে। তাতে লেখা, কেন্দ্র আমাদের আবাসের টাকা দিচ্ছে না। এলাকা থেকে যারা এই সভায় যাবেন, তাদের এলাকা ছাড়া করে দেওয়া হবে। তলায় লেখা জয় বাংলা।

আজ সকালে স্থানীয়দের নজরে পরে এই পোস্টার। রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ অভিযোগ করেছেন, তৃণমূল ভয় পেয়েছে। তাই এসব করছে। ওরা মানুষের আবাসের টাকা, একশো দিনের কাজের টাকা খেয়েছে। মানুষ এর জবাব দেবে। আর প্রতিবাদ সভা বন্ধ করতে হাইকোর্টে গেল। কোনও কাজ হল না। এখন ভয় দেখাচ্ছে সভায় যাতে লোক না হয়।

এই বিষয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, বিজেপি পোস্টারের উপর নিজেরাই পোস্টার মেরে প্রচার চাইছে। তৃণমূলের খেয়েদেয়ে কাজ নেই পোস্টার মারতে যাবে। মানুষ সব দেখছে বুঝছে। ২০২৪ সালে সব জবাব দিয়ে দেবে।

কিন্তু কারা করল এমন কাজ? কারা শীতের রাতের অন্ধকারে এমন হুমকি পোস্টার দিল? যত সময় যাবে, ততই রাজনৈতিক উত্তেজনা বাড়বে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+