Indian Railway: হাওড়া থেকে আরও গতি নিয়ে ছুটবে এই ট্রেনগুলি! দেখুন তালিকা

Indian Railway: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন। লক্ষ যাত্রীর জন্য বড় সুখবর। একাধিক ট্রেনের গতি বাড়ছে। ভারতীয় রেল মানেই, লেট লতিফ। নির্দিষ্ট সময়ের দীর্ঘপর গন্তব্যে পৌঁছবেন। তা সে লোকাল হোক কিংবা দূরপাল্লার ট্রেন। সবেতেই ছবিটা ছিল একই।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একাধিক বদল এসেছে। ট্রেনের গতি বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তেমন ভাবেই বাড়ছে বেশ কয়েকটি ট্রেনের (Indian Railway) গতি। ফলে আরও কম সময়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারবেন-

Train

  • Indian Railway: কোন কোন ট্রেনের গতি বাড়ছে

একাধিক ট্রেনের (Indian Railway) গতি বাড়ছে। যার মধ্যে রয়েছে হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-মজাফফরপুর এক্সপ্রেস, দাঁড়ভাঙা-হাওড়া এক্সপ্রেস। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ট্রেনগুলি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে আগে ছুটত। এবার ১৩০ কিলোমিটার গতিতে ছুটবে এই ট্রেনগুলি।

এই গতিতে ছুটবে উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস, অমৃতসর মেল, মিথিলা এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন (Indian Railway)। এছাড়াও ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কলকাতা থেকে এমন বহু ট্রেন ছাড়ে যা ঝাঝা সেকশন সালানপুর সেকশন জসিলি হয়ে ছোটে। সেগুলির গতিও ১১০ কিমি থেকে বেড়ে ১৩০ কিমি গতিতে ছুটবে বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, এর আগে হাওড়া এবং শিয়ালদহের একাধিক সেকশনে বহু পয়েন্টে (Indian Railway) বদল আনা হয়েছে। অর্থাৎ যে সমস্ত জায়গায় ট্রেনগুলি একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যায় সেই সমস্ত পয়েন্টকে আরও আধুনিক করে তোলা হয়েছে। প্রযুক্তিনির্ভর করে তোলা হয়েছে।

ফলে এখন থেকে একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যাওয়ার ক্ষেত্রে ট্রেনকে (Indian Railway) স্পিড কমাতে হবে না। প্রযুক্তির মাধ্যমেই বদলে যাবে ট্র্যাক। এবং স্বাভাবিক গতিতেই ছুটে চলবে ট্রেন। এতে সময় অনেকটাই বাঁচবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+