Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রচারে বেরিয়ে তীব্র ক্ষোভের মুখে বৈশালী, তৃণমূল বলছে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ

সোমবার সকালে প্রচারে বেরিয়ে বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়াকে। বৈশালীদেবী নিজে স্থানীয় মানুষের সঙ্গে তাঁদের ক্ষোভ নিয়ে কথা বলার চেষ্টা করলেও পরিস্থিতি স্বা

সোমবার সকালে প্রচারে বেরিয়ে বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়াকে। বৈশালীদেবী নিজে স্থানীয় মানুষের সঙ্গে তাঁদের ক্ষোভ নিয়ে কথা বলার চেষ্টা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাধ্য হয়েই তিনি ফিরে যান।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিজেপি। তৃণমূলের দাবি, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

গো ব্যাক স্লোগান!

গো ব্যাক স্লোগান!

এদিন বালি বিধানসভা এলাকার ভোটবাগানে প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এলাকার বাসিন্দারা তাঁকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। এরপর তিনি এগোতে গেলে জনতার বাধার মুখে পড়েন বলে অভিযোগ। পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের সামনেই তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান এলাকার মানুষরা।

স্থানীয় মানুষের অভিযোগ

স্থানীয় মানুষের অভিযোগ

স্থানীয় মানুষের অভিযোগ, বিধায়ক থাকাকালীন কোনওদিন তাঁদের খোঁজ নেননি বৈশালী ডালমিয়া। এমনকি তিনি থাকাকালীন এলাকার কোনও উন্নয়ন হয়নি বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শেষমেশ এলাকাবাসীদের বাধার মুখে পড়ে বাধ্য হয়েই ওই এলাকা থেকে ফিরে আসেন বৈশালী ডালমিয়া। উল্লেখ্য, এদিন হাওড়া পুর এলাকার ৫৯ নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করেছিলেন বৈশালী ডালমিয়া।

তৃণমূল-বিজেপি তরজা

তৃণমূল-বিজেপি তরজা

আর এই ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপি তরজা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই এই কাজ করেছে তৃণমূল। ষড়যন্ত্র করে প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে। আমরা কমিশনের দ্বারস্থ হব। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনা। উনি যে এলাকার মানুষের জন্যে কাজ করেননি সেকথা তো তৃণমূল প্রথম থেকেই বলে আসছে। আর এবার তাঁকে দল প্রার্থী করবে না জেনেই তৃণমূল থেকে চলে গিয়েছেন।

বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ রয়েছে

বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ রয়েছে

বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ আছে। বিজেপির একাংশের বিরুদ্ধে সে বিষয়টিকে জেলা নেতৃত্বকেও জানানো হয়েছিল। কিন্তু সে কথা না শুনেই বৈশালীকে প্রার্থী করে বিজেপি। আর এরপরেই স্থানীয় বিজেপি নেতৃত্বে ক্ষোভ তৈরি হয়। তৃণমূল কটাক্ষ করে বলে যে, আদি বনাম নব্যের লড়াই। এবার খোদ প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি প্রার্থীকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+