বিজেপির 'আর নয় অন্যায়' কর্মসূচি ঘিরে উত্তেজনা জগতবল্লভপুরে

বিজেপির 'আর নয় অন্যায়' কর্মসূচি ঘিরে উত্তেজনা জগতবল্লভপুরে

সোমবার বিজেপির 'আর নয় অন্যায়' কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল জগতবল্লভপুরের ঘোড়াদহ মোড়ে। এদিন দুপুরে রাস্তায় একটি জনসভা করার কথা ছিল স্থানীয় বিজেপি কর্মীদের। তাই সকালে বিজেপি কর্মীরা স্টেজ তৈরির পর পতাকা এবং মাইক লাগায়। বিজেপির অভিযোগ, এরপরেই এক দল তৃণমূল কংগ্রেস কর্মী ঘটনাস্থলে আসে এবং বিজেপি কর্মীদের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

বিজেপির আর নয় অন্যায় কর্মসূচি ঘিরে উত্তেজনা জগতবল্লভপুরে

অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা জোর করে মঞ্চের ওপর উঠে পড়ে মাইক খুলে দেয়। ছিঁড়ে দেয় মঞ্চের কাপড় ও দলীয় পতাকা। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে জগত্‍বল্লভপুর থানার পুলিশ এবং র‍্যাফ।

বিজেপি নেতার আরও অভিযোগ গণতান্ত্রিক উপায়ে তাঁরা মিটিংয়ের আয়োজন করেছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস তা জোর করে ভেস্তে দেয়। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা। এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা অভিযোগ, 'ওই মঞ্চ থেকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রচার করছিল বিজেপি। সেই কারণেই তৃণমূল কংগ্রেস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। বিজেপি এলাকাকে অশান্ত করতে চাইছে। দাঙ্গা বাধাতে চাইছে।' পুলিশ জানিয়েছে, বিজেপি মিটিংয়ের জন্য থানায় আবেদন করলেও বিডিও-র পক্ষ থেকে কোনও লিখিত অনুমতি ছিল না। গন্ডগোলের পর সোমবার আর মিটিং হবে না বলে জানিয়ে দেন বিজেপি নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+