শর্তসাপেক্ষে আজ থেকে পুণ্যার্থীদের জন্য ফের খুলছে তারকেশ্বর মন্দির

শর্তসাপেক্ষে আজ থেকে পুণ্যার্থীদের জন্য ফের খুলছে তারকেশ্বর মন্দির

নোবেল ভাইরাস করোনা সংক্রমনের আশঙ্কায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ৪ঠা সেপ্টেম্বর থেকে পুণ্যার্থীদের জন্য তারকেশ্বর মন্দির খুলে দেওয়া হচ্ছে তারকেশ্বর মন্দির। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তারকেশ্বর মঠে পুরোহিত মন্ডলী, পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান, বিডিও, প্রদর্শক মণ্ডলী এবং স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক হয়। সকলের সঙ্গে আলোচনা করে পুণ্যার্থীদের জন্য ভোর ছ'টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গর্ভগৃহে প্রবেশ আপাতত বন্ধই থাকবে।

শর্তসাপেক্ষে আজ থেকে পুণ্যার্থীদের জন্য ফের খুলছে তারকেশ্বর মন্দির

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম কানুন মেনে পুজো দেওয়া যাবে৷ মন্দিরের তিনটি গেট পর্যায়ক্রমে খোলা হবে৷ সামাজিক দূরত্ব মেনে মন্দিরের ভিতরে ঢুকতে হবে ভক্তদের৷ তারপর চোঙের মাধ‍্যমে জল ঢালতে পারবেন ভক্তরা৷ অর্থাৎ দূর থেকেই বাবা তারকনাথকে দর্শন করে ফিরতে হবে৷ এছাড়াও করোনা পরিস্থিতিতে সমস্ত নিয়ম কানুন মেনে পুজো দিতে হবে ভক্তদের৷ কিন্তু গর্ভগৃহে প্রবেশে থাকছে নিষেধাজ্ঞা৷

এর আগেও ২৬ জুন থেকে মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার আগে দু'দিন পরীক্ষামূলকভাবে কিছুক্ষণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বিপত্তি বাধে দ্বিতীয় দিন রাতে। মন্দির সংলগ্ন এলাকাতেই ১০-১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই খবর কানে আসতেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল তারকেশ্বর মন্দির কমিটির। সেই সময়ই জানানো হয়, পরবর্তী সময়ে করোনার সংক্রমণের পরিস্থিতি নজরে রেখেই মন্দির খুলে দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+