'ভোটে ১৬ টা মেশিন গুনতে দেয়নি, চুরি করে জিতেছে', হুগলিতেও ফের তৃণমূলকে নিশানা শুভেন্দুর

'ভোটে ১৬ টা মেশিন গুনতে দেয়নি, চুরি করে জিতেছে', হুগলিতেও ফের তৃণমূলকে নিশানা শুভেন্দুর

হুগলির মাটিতে গিয়ে ফের একবার নীলবাড়ি দখলের লক্ষ্য স্পষ্ট করে মমতা শিবিরকে একের পর এক তোপ দাগেন শুভেন্দু অধিকারী। প্রতিবারের মতো হুগলির সভাতেও তিনি রাখলেন বিস্ফোরক বার্তা।

'একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট'

'একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট'

এদিবন শুভেন্দু অধিকারী হুগলির সভায় গিয়ে সুর উঁচিয়ে বলেন, ' ইনি গায়ক গায়িকাদের থেকে কাটমানি নেন। সঙ্গীত মেলা থেকে..। আমি ২১ বছরের বেশি তৃণমূলে ছিলাম। তৃণমূল একটি প্রাইভেট লিমিটেড কম্পানি। চেয়ার ম্যান মমতা , ম্যানেজিং ডিরেক্টর তোলাবাজ ভাইপো। ১৮ সিট জেতার পর এখন বুদ্ধিধার করছে।' শুভেন্দু বলেন, 'রাজ্য মন্ত্রিসভায় সব মন্ত্রীই ল্যাম্প পোস্ট। একটাই পোস্ট।'

'নন্দীগ্রাম আমি দেখে নেব, শুধু হুগলি'

'নন্দীগ্রাম আমি দেখে নেব, শুধু হুগলি'

শুভেন্দু অধিকারী বলেন, হুগলি থেকে ১৮ টির মধ্যে ১৮ টি বিধানসভা আসনই চাই বিজেপির। আর সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'নন্দীগ্রাম আমি দেখে নেব, চন্দননগরটা আপনারা দেখে দিন।' তিনি লোকসভার প্রসঙ্গ তুলে জানান, চন্দননগর থেকে কার্যত বিজেপি লোকসভা ভোটে পিছিয়ে ছিল। আর সেই ফাঁক পুরণেই বার্তা দেন শুভেন্দু।

'এবার বলবে, নেতাই ছোট বোন'

'এবার বলবে, নেতাই ছোট বোন'

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সভা থেকে ঘোষণা করেন যে তিনি নন্দীগ্রাম থেকে লড়বেন। আর শুভেন্দু জানান, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নন্দীগ্রাম মেজ বোন, ভবানীপুর বড় বোন। আর এবার ঝাড়গ্রামের সভায় বলবেন নেতাই ছোটবোন।' এই প্রসঙ্গে তিনি মমতাকে কড়া ভাষায় আক্রমণ করেন।

'১৬ টি মেশিন গুনতে দেয়নি'

'১৬ টি মেশিন গুনতে দেয়নি'

শুভেন্দু অধিকারী এদিন ফের একবার বিস্ফোরক বক্তব্য রাখেন হুগলির মানকুণ্ডুর সভায়। তিনি বলেন, 'আমি তৃণমূলের অন্দরে ছিলাম। আরামবাগে.....চুরি করে জিতেছে। ১৬ টা মেশিন গুনতে দেয়নি। এসডিও , বিডিও, ডিএমদের দিয়ে ১৬ টা মেশিন গুনতে দেয়নি।' সেই সূত্র ধরে তাঁর দাবি, আরামবাগ থেকে বিজেপি এগিয়ে ছিল।

'রাজীবও তো বেসুরো'

'রাজীবও তো বেসুরো'

ভোট প্রসঙ্গে শুভেন্দু বক্তব্য রাখতে গিয়ে বলেন, চাঁপদানি জিতিয়েছে রাজীব। আর এবার রাজীবও বেসুরো। শুভেন্দুর সাফ দাবি, কোনও কম্পানির কর্মচারী হিসাবে নয়, দলে সহকর্মী হিসাবে কাজ করতে চাইছে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা উচিত।

' বুদ্ধবাবু ভালো লোক'

' বুদ্ধবাবু ভালো লোক'

এদিন ফের একবার বাম ভোটারদের নজর কাড়তে চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাম সমর্থকরা যদি বিজেপিকে ভোচ না দেন, তাহলে পঞ্চায়েতে নমিনেশন পর্যন্ত করতে পারবেন না। বিজেপি এলে যেটা করার সুযোগ পাবেন। এদিকে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 'ব্যাক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্য ভালো লোক। লক্ষ্মণ শেঠ ডুবিয়েছেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+