মমতার সঙ্গে তাঁর ছবি পাঁচ হাজারের বেশি, আছে ভাইপোর সঙ্গেও! ছবি-অস্ত্র নিয়ে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

রাজ্য রাজনীতিতে এখন ছবি-বিতর্ক। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে সাগরদিঘির কংগ্রেস প্রার্থী ছবি প্রকাশ করে বিতর্কের শুরু করেন। বিরোধীরা জানিয়েছে, সেই ছবি অন্তত ৪ বছরের বেশি সময়ের পুরনো।

সংখ্যালঘুদেরই ঠিক করতে হবে, তাঁরা ২০২১-এর মতো তৃণমূলকে ভোট দেবেন, না হারাবেন। তিনি কটাক্ষ করে বলেছেন, ২০২১-এর নির্বাচনে সংখ্যালঘুরা তৃণমূলকে জিতিয়ে ছিলেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন এবং পুলিশ পুরস্কার দিয়েছে। ছবি বিতর্কে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুধ-জল আলাদা করতেও বলেছেন।

চিটিংবাজ, জালিয়াত

চিটিংবাজ, জালিয়াত

দলের কর্মসূচি এদিন বিকেলে হুগলিতে ছিলেন বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে সাগরদিঘির কংগ্রেস প্রার্থীর ছবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলে, তিনি চিটিংবাজ, জালিয়াত ভাইপো তিনি বলবেন, যদি তার দম থাকে, তাহলে সে বলুক ছবিটা কোন তারিখের, কোথাকার, তা প্রকাশ করুক। আর সেই সময় তাঁর এবং বর্তমান কংগ্রেস প্রার্থীর রাজনৈতিক অবস্থান কী ছিল তাও যেন উল্লেখ করে। তিনি বলেন, এটা করলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে।
শুভেন্দু অধিকারী বলেন, ও যখন প্রাইমারিতে পড়ত, তখন অর্থাৎ ১৯৯৯-এর ৯ অগাস্ট থেকে তিনি তৃণমূল কংগ্রেস করতেন। ২১ বছর তিনি সেই দলে ছিলেন।

পিসি-ভাইপোর সঙ্গেও ছবি

পিসি-ভাইপোর সঙ্গেও ছবি

বিরোধী দলনেতা বলেছেন, শুধু বাইরণ বিশ্বাস নয়, পিসির সঙ্গেও কমকরে ৫ হাজার ছবি রয়েছে। আর শুধু পিসিই নয়, ভাইপোর সঙ্গে শতাধিক ছবি রয়েছে। ২০১১-তে তৃণমূল ক্ষমতায় আসার পরে দিল্লি থেকে উড়িয়ে আনা হয়েছিল ভাইপোকে, বলেছেন শুভেন্দু অধিকারী।

 শুভেন্দুর হাতে 'অস্ত্র' ছবি

শুভেন্দুর হাতে 'অস্ত্র' ছবি

শুভেন্দু অধিকারী এদিন ইঙ্গিত করে বলেছেন জেলবন্দি কুন্তল ঘোষ, শাহিদ ইমাম এবং বাইরে থাকা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রকাশ করবেন সাগরদিঘিতেই। তারপরে তার (শুভেন্দু) সঙ্গে বাইরণ বিশ্বাস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি পাশাপাশি রেখে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে বলবেন।

প্রসঙ্গ অডিও ক্লিপ

প্রসঙ্গ অডিও ক্লিপ

এদিন সাগরদিঘিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর একটি অডিও ক্লিপ শুনিয়েছেন। যা নিয়েও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, ওই অডিও ক্লিপ নিয়ে বিচলিত হওয়ার কোনও কারণই নেই। কারণ সেখানে তিনি বলেছেন, সনাতনী অধ্যুষিত বুথগুলিতে বিজেপি জিতবে। আর সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলিতে তৃণমূল হারবে। তবে সেখানে কে জিতবে তা তিনি সংখ্যালঘুদের ওপরে ছেড়ে দিচ্ছেন বলেও জানান বিরোধী দলনেতা। তিনি কটাক্ষ করে বলেছেন, যে সংখ্যালঘুরা এনআরসির ভয়ে ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ উপহার দিয়েছে আনিস খানকে, তিনতলা থেকে ফেলে। রামপুরহাটের বগটুইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ১০ জন মহিলা ও শিশুকে পুড়িয়ে মেরেছে। ফুরফুরা শরিফের পীরজাদার টুপি ধরে মমতার পুলিশ টেনেছে।

শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, সাগরদিঘিতে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে। কিন্তু সাগরদিঘির মানুষ কয়লা ভাইপোর টুপি পরছে না। সেই কারণে, পুলিশকে বিরোধীদের বিরুদ্ধে লাগিয়েছে, গ্রেফতার করা হচ্ছে, অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+