উপনির্বাচনকে ভোট মানতে নারাজ! ফের একবার নিচুতলার বামকর্মীদের কাছে আহ্বান শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: বিধানসভায় আরও এক আসন কমেছে বিজেপি। ধূপগুড়ি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারই মধ্যে শাসকদলকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার বাঁধাঘাট মোড়ে বিজেপির জনসভা থেকে আক্রমণ করেন তিনি।

বিরোধী দলনেতা বলেন, পঞ্চায়েত বা উপনির্বাচন কোনও ভোটই নয়। আর ৪ হাজার ভোটে জিতে তৃণমূল ভাবছে বিজেপি হামাগুড়ি দিচ্ছে। তিনি আরও বলেন, ভোট তো হবে ২০২৪-এ। একসঙ্গে ভোট হলে তার আগেই সরকার পড়ে যাবে।

শুভেন্দু অধিকারী

২০২৪-এর ভোটের আগে জোট বাধার ডাক দেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলকে চোর বলে কংগ্রেস-সিপিআইএম। কিন্তু কী করলেন প্রশ্ন করেন বিরোধী দলনেতা। তিনি বলেনস বাংবায় যাতে তৃণমূল চুরি চালিয়ে যেতে পারে, সেই কাজটাই সেলিমরা করছেন।

শুভেন্দু অধিকারী বলেন, নিচুতলার কমরেডরা বিজেপির সঙ্গে আসুন। কার্যকর্তা হতে হবে না। বিজেপির জনসভা দূর থেকে দেখুন। বাংলাকে বাঁচাতে নো ভোট টু মমতা বলুন। তিনি বলেন, যে ১৩ হাজার ভোট ধূপগুড়ির বামপ্রার্থী পেয়েছেন, তার মধ্যে সাড়ে বারো হাজার ভোট রাষ্ট্রবাদীদের।

মুসলিমরা বাম-কংগ্রেস জোটকে ভোট দেননি বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুসলিমরা বুঝে গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই মোদীকে সরাতে পারবেন, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিচ্ছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+