২১শে জুলাইয়ের দিনেই 'উলুবেড়িয়া চলো'র ডাক শুভেন্দু'র! পালটা দিলেন সৌগতও
সামনেই ২১ শে জুলাই। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে বাংলামুখী তৃণমূল নেতা-কর্মীরা। কার্যত বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। রয়েছে লোকসভা নির্বাচনও। যা কার্যত বড় চ্যালেঞ্জ শাসকদল তৃণমূলের কাছে। মনে করা হচ্ছে এই ২১শে জুলাইয়ে
সামনেই ২১ শে জুলাই। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে বাংলামুখী তৃণমূল নেতা-কর্মীরা। কার্যত বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। রয়েছে লোকসভা নির্বাচনও। যা কার্যত বড় চ্যালেঞ্জ শাসকদল তৃণমূলের কাছে। মনে করা হচ্ছে এই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই ব্যাক টু ব্যাক দুই নির্বাচনের রূপরেখা হয়তো তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধেও জোরকদমে লড়াইয়ে নামার নির্দেশ দিতে পারেন সুপ্রিমো।

পালটা কর্মসূচির ডাক দিল বঙ্গ বিজেপি।
আর সেদিনই পালটা কর্মসূচির ডাক দিল বঙ্গ বিজেপি। 'উলুবে়ড়িয়া চলো'র ডাক দিল নেতৃত্ব। একের পর এক জায়গায় বিজেপির উপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর সহ একাধিক ইস্যুতে এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সনাতনীদের উপর হামলা হচ্ছে বলেও অভিযোগ অভিযোগ। ইতিমধ্যে বিজেপির তরফে বিভিন্ন জায়গাতে উলুবেড়িয়া চলো'এর নামে পোস্টার লাগানো হয়েছে। ওই সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

যা নিয়ে ব্যাপক উত্তেজনা।
তবে এই সভা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। সভা'র ঘোষণা করে দেওয়া হলে মাঠ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রথমে মাঠ দেওয়া হলেও এখন তা বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ৫টি জায়গায় কর্মসূচি পালনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল বলে দাবি বিজেপির। আর তা পুলিশের কাছে চাওয়া হয়। আর এরপরেই ভয় দেখানো হয় বলে অভিযোগ। আর এরপরেই সমস্ত কিছু বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। যা নিয়ে ব্যাপক উত্তেজনা।

আদালতের দ্বারস্থ বিজেপি।
তবে ইতিমধ্যে এই সিদ্ধান্ত ঘিরে আদালতের দ্বারস্থ বিজেপি। অনুমতি চেয়ে মামলা করা হয়েছে বলে অভিযোগ। তবে এই বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ তৃণমূল। সাংসদ সৌগত রায়ের দাবি, উলুবেড়িয়া কখনও ২১ শে জুলাইয়ের পালটা হতে পারে না। এবার রেকর্ড সংখ্যায় মানুষ ধর্মতলাতে আসবে বলে দাবি তাঁর। শুধু তাই নয়, সাংসদ বলেন, বিজেপি পশ্চিমবাংলাতে চলে না। মানুষ ওদের মেনে নেয় না। ওরা সারাদিন আদালতেই থাকুন, মানুষের পাশে থাকে না বলেও কটাক্ষ বর্ষীয়ান বিজেপি নেতার।

জমে উঠতে চলেছে ২১ শে জুলাই।
শুজধু কর্মসূচি নয়, ২১ শে জুলাই কলকাতায় আসছেন কেন্দ্রীয়মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি বেশ কিছু কর্মসূচি রয়েছে বলেও বিজেপি সূত্রে খবর। গত কয়েকদিন আগেই স্মৃতি ইরানি এসেছিলেন বাংলাতে। মূলত একাধিক ইস্যুতে কার্যত যখন মমতা ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে একহাত নেবেন বিজেপিকে। সেদিকে পালটা মমতা বনন্দ্যোপাধায়কে আক্রমণ শানাতে পারেন শুভেন্দুও। ফলে তৃণমূল পালটা বিজেপির রাজনৈতিক সভা ঘিরে জমে উঠতে চলেছে ২১ শে জুলাই।












Click it and Unblock the Notifications