Sukanta Majumdar: বাংলা থেকে মমতাকে উৎখাতের ডাক সুকান্তের! ধূপগুড়ি মনে করাল তৃণমূল

Sukanta Majumdar: বাংলা থেকে মুখ্যমন্ত্রীকে উৎখাত করার ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার সন্ধ্যাবাজারের বন বিহারী বোস রোডে বিজেপির একটি জনসভায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আর সেই সভা থেকেই বাংলা থেকে মুখ্যমন্ত্রীকে একেবারে কড়া ভাষায় আক্রমণ শানান বিজেপি সাংসদ। একই সঙ্গে বাংলা থেকে উতখাতেরও ডাক দেন তিনি। আর এহেন হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কড়া ভাষায় সুকান্ত মজুমদারের বক্তব্যকে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।

Sukanta Majumdar

ধূপগুড়ি প্রসঙ্গ টেনে স্থানীয় নেতৃত্বের দাবি, জেতা আসন ধরে রাখতে পারেনি। মুখ থুবড়ে পড়েছে। ফলে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উতখাত স্বপ্ন কোনওদিনই বাস্তব হবে না বলে কটাক্ষ ।

এদিন সুকান্ত মজুমদার বিজেপি কর্মীদের বলেন, "আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখানে লড়াই করব। আর মুখ্যমন্ত্রীকে এই বাংলা থেকে উৎখাত করব। মুখ্যমন্ত্রী এই বাংলাকে ভাগাড়ে পরিণত করেছেন। একটার পর একটা প্রকল্প ঘোষণা হচ্ছে আর মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন।" এদিন বিজেপির সভামঞ্চ থেকে অরূপ রায়কেও কটাক্ষ ছুঁড়ে দেন বিজেপি নেতা।

বলেন, "বেচারা অরূপবাবুর ( অরূপ রায় ) খুব বুকে ব্যথা। মন্ত্রীত্ব চলে গেছে। ঘুম হচ্ছে না। মন্ত্রীত্বটা সবে গেছে। মহামান্য জাস্টিন গাঙ্গুলির এজলাসে সমবায় নিয়ে মামলা হয়েছে। সিবিআই তদন্ত হচ্ছে। সিবিআই তদন্তটা আরও এগোক, বুকের ব্যথা আরও বাড়বে বলে মন্তব্য সুকান্ত মজুমদার।

এই বিষয়ে কথা বলতে গিয়ে হিন্দিতে বলেন, ঔর ভী জাদা দর্দ হোগা সিনে মে। চোর গুন্ডাদের রাজত্ব করে দিয়েছে। হাওড়ায় একসময় বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক কাজ করতে আসত। এখন এরা হাওড়াকে শ্মশানে পরিণত করে দিয়েছে।" পরে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা যায় কিনা এটা আইন বিশেষজ্ঞরা বলতে পারবেন। উপাচার্যরা কোন ইস্যুতে এটা করেছেন তা আমার জানা নেই। জানা থাকলে সঠিক উত্তর দিতে পারতাম।

তবে এর আগে উপাচার্য নিয়োগ অবৈধ হয়েছে। কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন কলেজের প্রিন্সিপাল হতে পারেন না বলে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির। তাঁর কথায়, উপাচার্য হবার প্রথম শর্ত হচ্ছে প্রফেসর পদে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এদের এজিপি সমান। কিন্তু প্রিন্সিপাল ও উপাচার্য সমগোত্রীয় পদ নয়। মুখ্যমন্ত্রী জানেন না করে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+