উলুবেড়িয়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত মজুমদার! খুন হয়ে যাওয়ার আশঙ্কা রাজ্য সভাপতির
উলুবেড়িয়া যাওয়ার পথে গ্রেফতার বিজেপি নেতা সুকান্ত মজুমদার। বিদ্যাসাগর টোল প্লাজা থেকে গ্রেফতার করা হল তাঁকে। বিজেপি নেতাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
উলুবেড়িয়া যাওয়ার পথে গ্রেফতার বিজেপি নেতা সুকান্ত মজুমদার। বিদ্যাসাগর টোল প্লাজা থেকে গ্রেফতার করা হল তাঁকে। বিজেপি নেতাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা এলাকায়। বিজেপি রাজ্য সভাপতির দাবি, পুলিশ অগণতান্ত্রিক ভাবে কাজ করছেন।
এমনকি সরকারের দলদাসে পরিণত হয়েছে বলেও অভিযোগ তাঁর। পালটা উস্কানি না দেওয়ার পরামর্শ ফিরহাদ হাকিমের।

দফায় দফায় আটকানো হয় সুকান্তকে
উত্তপ্ত উলুবেড়িয়া। সেখানেই যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারকে। কিন্তু সকালে বাড়ি থেকে বেরোনোর আগেই কার্যত পুলিশ হাউস অ্যারেস্ট করে ফেলা হয় তাঁকে। নিউ টাউনেই আটকে দেওয়া হয়। ব্যরিকেড দিয়ে সুকান্ত মজুমদারের বাড়ির সামনের এলাকা ঘিরে দেওয়া হয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। যদিও দীর্ঘক্ষণ পর উলুবেড়িয়া যাওয়ার চেষ্টা করলেও দফায় দফায় আটক করা হয় সুকান্ত মজুমদারকে।

বিদ্যাসাগর সেতুতে পৌঁছলেই গ্রেফতার
কখনও পায়ে হেঁটে তো আবার কখনও গাড়িতে উলুবেড়িয়া যাওয়ার চেষ্টা করেন সুকান্ত মজুমদার। কিন্তু আগে থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় সেতুতে। একদিকে কলকাতা পুলিশ অন্যদিকে হাওড়া পুলিশের বিশাল টিম মোতায়েন করা হয়। সুকান্ত মজুমদার টোল প্লাজার সামনে পউছুলেই আটক করা হয় প্রথমে। জানানো হয় হাওড়াতে ১৪৪ ধারা জারি রয়েছে। কিন্তু এরপরেও সেখানে যাওয়ার চেষ্টা করলে কলকাতা পুলিশ সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে।

খুন হয়ে যাওয়ার আশঙ্কা
এদিন সুকান্ত মজুমদার খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন। বলেন, ইচ্ছাকৃত ভাবে আটকানো হচ্ছে নিরাপত্তারক্ষীদের। বিক্ষোভকারীরা যাতে হামলা চালায়, খুন হয়ে যাই সেই ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ বিজেপি নেতার। শুধু তাই নয়, অগণতান্ত্রিক ভাবে পুলিশ গ্রেফতার করেছে বলেও অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। তিনদিন ধরে কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান সাংসদ।

উস্কানি না দেওয়ার বার্তা
ঘটনার তীব্র নিন্দা করেছেন ফিরহাদ হাকিম। পুলিশ কাউকে ছাড়বে না বলেও দাবি তাঁর। তবে এই ঘটনার পিছনে বিজেপি রয়েছে বলেও অভিযোগ ফিরহাদ। তবে শুভেন্দু-সুকান্ত মজুমদাররা এই ঘটনায় উস্কানি দদিচ্ছে বলেও অভিযোগ কলকাতা'র মেয়রের। আর তা না করার বার্তা তাঁর। তবে সুকান্ত মজুমদারের গ্রেফতারের পরেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি নেতা-কর্মীরা। লালবাজারের সামনেও বিক্ষোভ চলছে।












Click it and Unblock the Notifications