Howrah News: প্রবল বৃষ্টিতে ভাসছে শহর! বাড়ির সামনে জমে থাকা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর

Howrah News: জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু হাওড়ায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সালকিয়ার ভৈরব ঘটক লেনে। মৃত ওই ছাত্রীর নাম পৌরভী দাস (২২) বলে জানা যাচ্ছে। দ্বিতীয় বর্ষের সে ছাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

কীভাবে ওই ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হলেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। লাগাতার বৃষ্টি চলছে কলকাতা, হাওড়া সহ বিস্তীর্ণ এলাকায়। যার জেরে ইতিমধ্যে জল জমে গিয়েছে বিহু রাস্তায়। কার্যত জলে ডুবে গিয়েছে হাওড়ার বহু অংশ। আর সেখানেই তৈরি হচ্ছে মৃত্যুফাঁদ।

Howrah News

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল বৃষ্টিতে জল জমে যায় সালকিয়ার ভৈরব ঘটক লেনে। কার্যত বাড়ির সামনের জমা জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল পৌরভী দাসের। বাবা নির্মল দাস পেশায় ইলেকট্রিকের ব্যবসায়ী। ঘটনার সময় তিনি দোকানেই ছিলেন।

মেয়ের দুর্ঘটনার খবর শুনে তিনি নিজেও ছুটে আসেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিন্তু কোনও ভাবে প্রাণে তিনি রক্ষা পেলেও মেয়েকে বাঁচানো যায়নি। ঘটনার পরেই স্থানীয় গোলাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পৌরভীকে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারনা, এলাকায় নির্মীয়মান বাড়ির বিদ্যুতের তার কোনও ভাবে ছড়ানো ছিল। আর তা থেকেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাওড়ার মালিপাঁঘড়া থানার ভৈরব ঘটক লেনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন খবর পেয়ে ছুটে আসেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তিনি জানান, কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো তার তদন্ত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+