Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নবান্ন অভিযানের প্রস্তুতি মিছিলে ধুন্ধুমার তারকেশ্বরে, শুভেন্দুকে কালোপতাকা-পাথর ছোড়ার অভিযোগ

নবান্ন অভিযানের প্রস্তুতি মিছিলে ধুন্ধুমার তারকেশ্বরে, শুভেন্দুকে কালোপতাকা-পাথর ছোড়ার অভিযোগ

সকাল থেকেই খবরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ বেলাতেও তাঁর মিছিলে ধুন্ধুমার কাণ্ড। বিজেপির নবান্ন যাত্রা অভিযানের প্রস্তুতি মিছিল করছিলেন শুভেন্দু অধিকারী। সেই মিছিলে ঘিরে বিক্ষোভ শুরু হয়। শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হয়। এমনকী পাথর ছোড়া হয় বলে অভিযোগ।

শুভেন্দুকে কালোপতাকা-পাথর ছোড়ার অভিযোগ

আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। তার আগে জেলায় জেলায় প্রস্তুতি মিছিল করছে তারা। বৃহস্পতিবার হুগলির তারকেশ্বরে প্রস্তুতি মিছিল করছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ রাজ্যে বিরোধী দলনেতাকে দেখে বিক্ষোভ শুরু হয়ে যায় মিছিলের কাছে। মহিলারা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখায় বলে অভিযোগ। এমনকী পাথর ছোড়া হয় বলে অভিযোগ করেছে বিজেপি। মহিলারা কোনও রাজনৈতিক দলের পতাকা িনয়ে বিক্ষোভ না দেখােলও বিজেপির অভিযোগ টিএমসি- রয়েছে এর নেপথ্যে। টিএমসি সমর্থকরাই এই বিক্ষোভ দেখিয়েছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। তৃণমূলের পাল্টা দাবি স্থানীয়রাই প্রতিরোধ গড়ে তুলেছিল। এর আগে গতকালও শুভেন্দু অধিকারির মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর। প্রসঙ্গত উল্লেখ্য
আজ সকাল থেকেই শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। সারদাকান্ডে মূল অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় সিবিআইকে চিঠি লিখে অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে মানসিক চাপ দিচ্ছে সিআইডি। দেবযানীকে নাকি শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর নাম বলেতে চাপ দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তী সুদীপ্ত সেনের কাছ থেকে যে ৬ কোটি টাকা নিয়েছিলেন সেটা তাঁর সামনে িনয়েছিলেন যেন বলেন দেবযানী। চাপ তৈরি করছে সিআইডি। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায়।

তারপরেই শুভেন্দু অধিকারী টুইট করে কটাক্ষ করে লেখেন, পিসি-ভাইপোর চৌকিদারে পরিণত হয়েছে সিআইডি। এদিকে আবার শুভেন্দুকে পাল্টা নিশানা করেছেন কুণাল ঘোষ। তিনি পাল্টা দাবি করেছে,দেবযানী মাকে দিয়ে সিবিআইকে বিজেপি চিঠি দেওয়া করিয়েছে কিনা তা তদন্ত করে দখা হোক। কারণ এতদিন পর কেন হঠাৎ করে দেবযানীর মা এই অভিযোগ করতে গেলেন। এর আগে কেন করেননি। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিেত সরব হয়েছে টিএমসি নেতারা। সারদা কাণ্ডে কেন গ্রেফতার করা হবে না শুভেন্দু অধিকারীকে সরব হয়েছে টিএমসি।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ায় তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ করেছে টিএমসি। গত কয়েকদিন ধরেই তাই শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবিতে সরব হয়েছে শাসক দল। গতকাল শহরে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+