৫০০ মধ্যে ৪৯১ নম্বর! সিবিএসই দ্বাদশের সম্ভাব্য টপার হাওড়ার সৌমাদিত্য
প্রকাশিত সিবিএসসির দ্বাদশ শ্রেণির ফল! তবে এবার বোর্ডের তরফে চূড়ান্ত কোনও মেধাতালিকা এবার প্রকাশ করা হয়নি। তবে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সম্ভাব্য টপার সৌমাদিত্য চন্দ্র। তাঁর বাড়ি হাওড়া আন্দুলের দুইল্যা এলাকাতে।
জানা গিয়েছে, ৫০০ মধ্যে ৪৯১ নম্বর পেয়েছে সৌমাদিত্য। এর মধ্যে ইংরেজিতে ৯৯, অংকে ১০০, পদার্থবিদ্যায় ৯৭, রসায়নে ৯৮ এবং কম্পিউটারে ৯৭ পেয়েছে সে। বরাবরই মেধাবী সৌমাদিত্য কোভিডের কারণে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে পারেনি। সেজন্য তার মনে দুঃখ ছিল। তবে এবারে সিবিএসই বোর্ডের পরীক্ষায় ব্যাপক সাফল্য তাঁর। আর ফলাফল সামনে আসার পর থেকে শুভেচ্ছাউ ভরে যাচ্ছেন সৌমাদিত্য।

নম্বর নিয়ে কোনও ক্ষোভ নেই! বরং প্রত্যাশা অনুযায়ী সে নম্বর পেয়েছে। সৌমাদিত্য জানায়, তার প্রাইভেট টিউটর না থাকলেও সে এক বেসরকারি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিল। স্কুলের শিক্ষকের পাশাপাশি ওই কোচিং সেন্টারের শিক্ষকরা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তার এই সাফল্য সে মা-বাবা এবং শিক্ষকদের উৎসর্গ করতে চায় সে। পড়াশোনার নির্দিষ্ট সময় না থাকলেও যখনই ভালো লাগতো সে পড়ত।

ভবিষ্যতে আইআইটি'তে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে সৌমাদিত্যের। পড়াশোনার বাইরে সে ইংরাজি এবং বাংলা গল্পের বই পড়তে ভালোবাসে। তার মা শর্মিষ্ঠা চন্দ্র জানিয়েছেন, ছেলের সাফল্য তিনি খুব খুশি। ছেলে যা ভালবাসে সেই নিয়েই পড়াশোনা করুক তিনি মনে প্রাণে চান।
কোন কিছু জোর করে চাপিয়ে দিতে চান না বলেই জানিয়েছেন মা শর্মিষ্ঠা। সৌমাদিত্য এর বাবা উত্তরবঙ্গের চা বাগানের ম্যানেজার। গোটা পরিবার এখন অপেক্ষা করছেন গৃহকর্তা কবে বাড়ি ফেরেন। তখনই সেলিব্রেট হবে জানিয়েছেন সৌমাদিত্য।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications