একাধিক পোস্টে CPIM ও সুজন চক্রবর্তীর প্রশংসা! কোন ডাল ধরতে চাইছেন TMC Mla মনোরঞ্জন ব্যাপারী?
তৃণমূলের জনগর্জন সভার প্রচারের অংশ নিয়েছেন। ফেসবুক পোস্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 'চিনতে' না পারার কথা স্বীকার করে নিয়েছেন। আবার তাঁকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্য কয়েকজন নেতার নাম করে প্রশংসা করতেও দেখা গিয়েছে। যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধী শিবির।
একটা সময়ে দলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিতর্কে জড়িয়েছিলেন। তারপর থেকে বেশ কিছু দিন সোশ্যাস মিডিয়ায় মন্তব্য করা থেকে বিরত ছিলেন। ভোটের মুখে তাঁর একাধিক ফেসবুক পোস্টে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি তিনি বিজেপির মুকুটমণি অধিকারীর মতো অন্য দলে যেতে চান, প্রশ্ন করেছেন অনেকেই।

শুক্রবার করা ফেসবুক পোস্টে মনোরঞ্জন ব্যাপারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানকে কটাক্ষ করেছেন। বলেছেন, সিপিআইএমে যোগ দিলেও একটা কথা ছিল। তারা আর যাই হোক বাংলা কিংবা বাঙালির শত্রু নয়। কটাক্ষ করে তিনি বলেছেন, অনেক মোটা বই পড়লেও তিনি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) মার্কসবাদের সামান্য চটি বইও পড়েননি। অনেকের মতো তিনিও (মনোরঞ্জন ব্যাপারী) অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চিনতে ভুল করেছিলেন বলে আক্ষেপ করেছেন।
গত মঙ্গলবার নাগাদ একটি পোস্টে মনোরঞ্জন ব্যাপারী বলেছিলেন, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ! ওনার সঙ্গে যখনই দেখা হয়, হাত তুলে নমস্কার করে , অলিঙ্গন দেন । বলেন, তাঁর মতো লোকের রাজনীতিতে থাকা একান্ত দরকার! এই প্রাপ্তি তো রাজনীতির জন্য! রাজনীতিতে না এলে উনি কি মনোরঞ্জন ব্যাপারীকে চিনতেন?
আইএসএফ নেতা ভাইজান নৌসাদ সিদ্দিকির সঙ্গে তাঁর দেখা হলে হাত ধরে টেনে বিধানসভার ক্যান্টিনে নিয়ে যান। তাঁকে তো বটেই, তাঁর গার্ড-ড্রাইভার সবাইকে চা টোষ্ট খাওয়ান। শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন!
কিছুদিন আগে বিধানসভায় দেখা হয়েছিল সিপিএম সদস্য আর বিধান সভার এক কর্মচারীর সঙ্গে। তিনি জানান, কবে কোথায় কোনও এক জায়গায় নাকি সিপিএম নেতা সুজন চক্রবর্তী তাঁর (মনোরঞ্জন ব্যাপারীর) ভূয়সী প্রশংসা করেছেন। এব্যাপারে মনোরঞ্জন ব্যাপারী বলেন, সেই যখন উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন থেকেই তাঁকে চেনেন ।
তিনি আরও বলেছেন, বলাগড়ের সিপিএম কর্মীরা যখন তাঁকে প্রতিবাদী সাহিত্যিক বলে তাদের সাহিত্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, তখন মনে একটা প্রশান্তি যে আসে সেটা নিয়ে তিনি নিশ্চিন্ত। এসবের পরে শুধু হুগলি জেলায় মনোরঞ্জন ব্যাপারীর ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।
যদিও এত কিছুর পরেও মনোরঞ্জন ব্যাপারী বলেছেন, আস্থা বিশ্বাস আমার আছে। তাই তিনি তৃণমূলে রয়েছেন। যত যাইহোক মা মাটি মানুষের জন্য, বাংলা ও বাঙালির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতে বড় আর যোগ্য এদেশে আর কেউ নেই। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরক্ত একজন গর্বিত সৈনিক। আজীবন তিনি তাই থাকতে চান ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications