আনিস খানের দেহ কবর থেকে তুলে ফের ময়নাতদন্তের প্রস্তাব সিটের, খারিজ করল পরিবার

আনিস খানের দেহ কবর থেকে তুলে ফের ময়নাতদন্তের প্রস্তাব সিটের, খারিজ করল পরিবার

আমতার ছাত্রনেতা আনিস খান মৃত্যু-রহস্যের তদন্ত এখনও বিশবাঁও জলে। চারদিন হয়ে গেল কোনও দোষীকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। পুলিশে সঙ্গে তদন্তে সহযোগিতা করছে না পরিবারও। পরবিরা সিবিআই তদন্তের দাবিতে অনড়। এই অবস্থায় ফের ময়নাতদন্তের আর্জি জানিয়েছিল সিট। তাও খারিজ করে দিয়েছে আনিসের পরিবার।

আনিস খানের দেহ কবর থেকে তুলে ফের ময়নাতদন্তের প্রস্তাব সিটের, খারিজ করল পরিবার

শুক্রবার রাতে আনিস খানের রহস্য মৃত্যু হয়েছে। পুলিশের উর্দি পরা আগন্তুক বাড়িতে আনিসের খোঁজে আসার পর ছাদ থেকে বাড়ির উঠোনে পড়ে আনিসের দেহ। কী করে আনিসের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশ থেকেই যায়। পরিবারের দাবি পুলিশই আনিসকে খুন করেছে। এই দাবিতে তারা পুলিশি তদন্তে অনাস্থা পেশ করেন। পরিবারের পক্ষ থেকে সিবিআই চাওয়া হয়।

বুধবার সকালে বাগনান থানার আইসি সৌমেন বন্দ্যোপাধ্যায় প্রথমে আসেন মৃত ছাত্রনেতা আনিসের বাড়িতে। তিনি আনিসের বাবা ও দাদা-সহ পরিবারের সঙ্গে কথা বলে আনিসের দেহ কবর থেকে তুলে আবারও ময়নাতদন্ত করার আর্জি জানান। তিনি জানান, তদন্তের স্বার্থে আনিসের নখের নমুনা এবং কোন হাড়ে আঘাত রয়েছে, তা জানান দরকার। তাই ময়নাতদন্ত করতে হবে। তারপর পরিবারের তরফ থেকেও অভিযোগ করা হচ্ছিল, তাদের সামনে ময়নাতদন্ত হয়নি। তাই একবার ফের ময়নাতদন্ত করা হবো।

বাগনান থানার আইসি জানান, সিটের আধিকারিকরা দ্বিতীয়বার ময়নাতদন্তের কথা জানিয়েছেন। এবার ময়নাতদন্ত কলকাতার হাসপাতালে হবে বলেও জানান তিনি। কিন্তু আনিসের বাবা বা দাদা কেউই তা মানতে নারাজ। আনিসের বাবা বলেন, ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে ফরেনসিকের রিপোর্ট যদি না মেলে তখন ফের ময়নাতদন্তের প্রশ্ন। এখন তিনি ফের ময়নাতদন্তে রাজি নন। যদিও পরে তিনি বলেন, সিবিআই যদি ময়নাতদন্তের কথা বলে তিনি রাজি হবেন।

এরপর সিটের তরফে সদস্যরা ফের যান আনিসের বাড়িতে। আনিসের পরিবারের সদস্যদের বোঝান। বোঝধান, দেরি হয়ে যাচ্ছে এরপর প্রমাণ পাওয়া সমস্যা হয়ে যাবে। আপনারা সুবিচার পাবেন, দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। কিন্তু আনিসের পরিবার অনড় সিবিআই তদন্তের দাবিতে। জেলা পুলিশ বা সিটকে কোনও প্রমাণ তুলে দিতে রাজি হয়নি। এমনকী আনিসের ফোনও দেওয়া হয়নি সিটের হাতে।

এই পরিস্থিতিতে আবার আনিসের পুরো পরিবারকে খুনের হুমকি দেওয়া হল। মঙ্গলবার রাতে আনিসের জানা সাবির খানের মোবাইলে হুমকি ফোন আসে বলে জানান তিনি। রাত ১টা ৪ মিনিট নাগাদ ফোন করে আনিসের দাদাকে বলা হয় সিবিআই তদন্ত চাইলে প্রাণে মেরে দেব। এরপর আনিসের দাদা সাবির ফোনের রেকর্ডিং অন করার পর ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয়, কী রে শুনতে পাচ্ছিস না। সাবির বলে, না কী বলছেন। আবার বলা হয়, সিবিআই তদন্ত চাইলে পুরো পরিবারকে শেষ করে দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+