ব্যবসায়ীকে একেবারে সামনে থেকে গুলি! সাতসকালে শিউরে ওঠার মতো ঘটনা রাজ্যে
সাতসকালে ফের রাজ্যে চলল গুলি! ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। পেট সহ শরীরের একাধিক জায়গাতে ওই ব্যবসায়ীর গুলি লেগেছে বলে জানা গিয়েছে। কার্যত আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যবসায়ীকে।
সাতসকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হিন্দমোটর ঘোষপাড়া গঙ্গার ঘাটে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। কেন গুলি তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ব্যবসায়ীক শত্রুতার কারনেই এই গুলি চলতে পারে বলে জানা গিয়েছে। তবে সাতসকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, আহত ওই ব্যবসায়ীর নাম রাজীব সরকার। ডিমের ব্যবসা করেন বলে খবর। প্রত্যেকদিনের মতো আজ শুক্রবার সকালে হিন্দমোটর ঘোষপাড়া গঙ্গার ঘাটে ডিম নামাতে আসেন। হঠাত করেই দেখেন বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে রেখেছে।
কিছু বুঝে অঠার আগেই রাজীবকে লক্ষ্য করে প্রথমে ছুরি মারে। শুধু তাই নয়, এরপর গুলিও করে বলে দাবি। শরীরের একাধিক জায়গাতে গুলি লাগে ওই ডিম ব্যবসায়ীর। কার্যত আশঙ্কাজনক অবস্থাতে উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজীবকে। পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ঘটনার সময় দুস্কৃতীরা সবাই মুখে কাপড় বেঁধে আসে। ফলে কাউকেই চেনা যায়নি। ঘটনার পরেই দ্রুত বাইক নিয়ে পালায় দুস্কৃতিরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুস্কৃতীদের চিহ্নিত করার কাজ করছে পুলিশ। তবে ঘটনার পরেই হিন্দমোটর-উত্তরপাড়া জুড়ে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

গত কয়েকদিন আগেই বারাকপুরে এক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে একজনের মৃত্যু হয়। ডাকাতি আটকাতে গেলে গুলি চলে। আর তাতেই একজনের মৃত্যু হয়। যা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। আইনশৃঙ্খলা নেই রাজ্যে! এই স্লোগানে পথে নামে বিরোধীরা। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে চলল গুলি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications