Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Train Accident Averted: বিকল হয়ে দাঁড়িয়ে মালগাড়ি, একই লাইনে চলে এল শান্তিনিকেতন এক্সপ্রেস; তারপর...

Train Accident Averted: কালীপুজোর দিন বড়সড় দুর্ঘটনা এড়াল রেল। চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শান্তিনিকেতন এক্সপ্রেস (Shantiniketan Express)। বিকল হয়ে দাঁড়িয়ে ছিল মালগাড়ি (Goods Train)। সেই লাইনেই চলে আসে শান্তিনিকেতন এক্সপ্রেস। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গুড়াপ ও জৌগ্রাম স্টেশনের মাঝে।

জানা গিয়েছে, ওই দুই স্টেশনের মাঝে ইঞ্জিন খারাপ হয়ে গিয়ে দাঁড়িয়ে ছিল মালগাড়িটি। হাওড়া থেকে সকাল ১০টা ৫ মিনিটে রওনা দেয় শান্তিনিকেতন এক্সপ্রেস। সিগন্যাল সবুজ (Green Signal) থাকায় মালগাড়ির লাইনেই চলে আসে এক্সপ্রেস। কিন্তু শান্তিনিকেতন এক্সপ্রেসের চালক দূর থেকেই মালগাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সজোরে ব্রেক কষেন।

train accident averted

ঘটনাটি সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ ঘটে বলে রেলের তরফে জানান হয়। গুড়াপ স্টেশন পার করার সময় ইঞ্জিনে ত্রুটি থাকায় মালগাড়িটি দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে মসাগ্রাম থেকে অপর একটি ইঞ্জিন মালগাড়িটিকে টানতে রওনা দেয়। দুপুর ১২টার পর সেটি পৌঁছে মালগাড়িটিকে টেনে নিয়ে যায়। এরপর শান্তিনিকেতন এক্সপ্রেস গন্তব্যের দিকে রওনা দেয়।

আচমকা ট্রেন থামায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। সিগন্যাল গ্রিন থাকাতেই একই লাইনে শান্তিনিকেতন এক্সপ্রেস চলে এসেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরাও। মালগাড়ি বিকল হয়ে যেখানে দাঁড়িয়ে ছিল, সেই একই লাইনে কীভাবে চলে এল এক্সপ্রেস, কেনই বা সিগন্যাল গ্রিন ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল ট্রেনটি। যার জেরে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

এই একই কারণে পূর্বে রাঙাপানির দুর্ঘটনা কিংবা করমণ্ডল বিপর্যয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ। গত ১৭ জুন, উত্তরবঙ্গের রাঙাপানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের জুন মাসে ওড়িশার বালাসোরের কাছে বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে। একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছিল তিনটি ট্রেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+