আনিস-হত্যার প্রতিবাদে এসএফআই-ডিওয়াইএফআই, আমতা থানার সমানে ধুন্ধুমারকাণ্ড

আনিস-হত্যার প্রতিবাদে এসএফআই-ডিওয়াইএফআই, আমতা থানার সমানে ধুন্ধুমারকাণ্ড

আনিস খানের হত্যার সুবিচার চেয়ে মিছিলে শামিল হয়েছিল এসএফআই-ডিওয়াইএফআই। সেই মিছিল আমতা থানার সামনে এসে রণক্ষেত্রের চেহারা নিল। পুলিশের ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এসএফআই-ডিওয়াইএফআই থানার সামনে বসে বিক্ষোভ-অবস্থান করতে থাকে। রাসবিহারী মোড় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনেও আনিস হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলে। পুলিশকে হিমশিম খেতে হয় বিক্ষোভকারীদের সামলাতে।

আনিস-হত্যার প্রতিবাদে এসএফআই-ডিওয়াইএফআই, আমতা থানার সমানে ধুন্ধুমারকাণ্ড

আমতার ছাত্রনেতা আনিস-হত্যার ঘটনায় তদন্তে নেমে সিট ইতিমধ্যে দুই পুলিশকর্মীকে গ্রেফতার করেছে। আমতা থানার ওসিকে পাঠিয়েছে অনির্দিষ্টিকালীন ছুটিতে। তারপর টিআই প্যারে়ডের জন্য আনিসের বাবাকে নোটিশ দেওয়া হয়েছে। সেইমতো এদিন উলুবেড়িয়া জেলে দোষীদের চিহ্নিত করতে টিআই প্যারেডে আসেন আলিনের বাবা সালেম খান।

একইসঙ্গে এসএফআই ও ডিওয়াইএফআই যৌথ অভিযানে নামে। তারা আমতা থানা ঘেরাও অভিযানে নামে। আমতায় পাঁচ কিলোমিটার শান্তিপূর্ণ মিছিল করে এসে আমতায় পুলিস ব্যারিকেডের মুখ অশান্ত হয়ে পড়ে। তাঁরা ব্যারিকেড খুলে ঢোকার চেষ্টা করে আমতা থানায়। বিক্ষোভকারীদের অনেকেই ব্যারিকেডের অপরপ্রান্তে থাকা পুলিশেকে লক্ষ্য করে ইট-পাথর বৃষ্টি করে, বোতলও ছোড়া হয়। পুলিশের গার্ড ভাঙচুর করে। এই ঘটনায় দুই পুলিশকর্মী জখম হয়েছেন। একজন পুলিশকর্মী মাথায় চোট পান।

বিক্ষোভকারীরা যখন অশান্ত হয়ে উঠেছে তখন তাদের নিরস্ত করার আবেদন জানান মিছিলে শামিল এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্ব। তাঁরা বলেন, কেউ পুলিশের পাতা ফাঁদে পা দেবেন না। ব্যারিকেড ভেঙে না এগনোর বার্তা দেন। সেইমতো বিক্ষোভকারীরা অবস্থান বিক্ষোভ শুরু করে। তবে ধুন্ধুমার পরিস্থিতি জারি থাকে তারপরও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। তবে পুলিশ দীর্ঘসময় ধৈর্য্যের পরীক্ষা দিয়ে চলেছেন। পুলিশের ধৈর্য্যের বাঁধ ভাঙেনি। তাঁরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছেন। তবে উত্তেজনা কমার লক্ষণ নেই। বিক্ষোভকারীদের অবস্থান চলছেই। আমতা থানা ঘোরাও অভিযানে ফুঁসছেন এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা।

এদিনই আমতায় যায় বামফ্রন্টের প্রতিনিধি দলও। বিমান বসু ও সুর্যকান্ত মিশ্রের নেতৃত্বে বাম প্রতিনিধি দল আমতায় গিয়ে অপেক্ষায় রয়েছেন আনিসের বাবার সঙ্গে দেখা করার জন্য। উলুবেড়িয়া জেলে আনিসের বাবা দোষীদের শনাক্তকরন করতে গিয়েছেন। সেখানে ধৃতদের টিআই প্যারেড করা হবে। সেখান থেকে ফিরলেই বিমান বসু ও সুর্যকান্ত মিশ্ররা আনিসের বাবা সেলিম খানের সঙ্গে দেখা করবেন এবং গত শুক্রবারের ঘটনা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেবেন। এই লড়াইয়ে তাঁর পাশে থাকার বার্তা দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+