Vande Bharat Express: হাওড়া-পুরী বন্দে ভারতে ভয়ঙ্কর ঘটনা! ছুটল আরপিএফ

Vande Bharat Express: সাতসকালে হাওড়া স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা! চলন্ত বন্দে ভারতে উঠতে গিয়ে স্টেশনের উপরেই মুখ থুবড়ে পড়লেন এক যাত্রী। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত বড় বিপদ। কিন্তু কর্মরত জওয়ানরা ছুটে যান। কোনও রকমে চলন্ত সেমি বুলেটের (Vande Bharat Express) সামনে থেকে ওই যাত্রীকে সরিয়ে আনা হয়। আর এমন অবস্থা দেখে অনেকেই বলছেন এটাই রাখে হরি মারে কে?

তবে এই ঘটনা ঘিরে একেবারে হুলস্থুল বেঁধে যায়। ঘটনা হাওড়া-পুরী বন্দে ভারতের (Vande Bharat Express)। অন্যান্য দিনের মতো আজ মঙ্গলবার সকাল ৬:১০ নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১ নম্বর প্লাটফর্ম থেকে বন্দে ভারতে (Vande Bharat Express) সবে মাত্র ছেড়ে এগোতে শুরু করে।

Vande Bharat Express

আর সেই সময় এক যাত্রীকে ছুটতে দেখেন কর্তব্যরত রেল পুলিশের জওয়ানরা। শুধু তাই নয়, লাগেজ নিয়েই বন্দে ভারত ট্রেনটিতে ওঠার চেষ্টা করছেন ওই যাত্রী।

কিন্তু ট্রেনে (Vande Bharat Express) ওঠার আগেই ঘটে যায় বিপদ! পা পিছনে একেবারে প্ল্যাটফর্ম এবং ট্রেনের ফাঁকে পড়ে যান ওই যাত্রী। যে কোনও মুহূর্তে ঘটে যেত পারত বড় বিপদ। কিন্তু এমন অবস্থা দেখেই ছুটে যান আরপিএফের কর্মীরা। পৌঁছে যান আরপিএফ অফিসার বিনোদ কুমার চৌধুরী। কার্যত জীবনের ঝুঁকি নিয়েই ওই যাত্রীকে উদ্ধার করেন বিনোদ কুমার চৌধুরী। দ্রুত তাঁকে সরিয়ে আনেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে। যদিও ওই বন্দে ভারতে ওঠার সৌভাগ্য আর হয়নি ওই যাত্রীর।

তবে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়া স্টেশন চত্বরে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া যাত্রী সুস্থ রয়েছেন। তবে হাওড়া স্টেশনে বন্দে ভারতে (Vande Bharat Express) এমন ঘটনা একেবারেই নতুন। উল্লেখ্য, আধুনিক এই সেমি বুলেট ট্রেনে স্বয়ংক্রিয় দরজা। ট্রেন ছাড়ার আগে সেটি বন্ধ হয়ে যায়। খোলার কোনও জায়গা নেই। অন্যদিকে যেভাবে জীবনকে বাজি রেখে আরপিএফ অফিসার বিনোদ কুমার চৌধুরী ওই যাত্রীকে বাঁচিয়েছেন তা প্রশংসার যোগ্য।

Vande Bharat Express

ইতিমধ্যে এহেন কাজের জন্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের আরপিএফের তরফে। জানা গিয়েছে, বিহারের বাসিন্দা কর্মদক্ষতার জন্য বিভাগে বেশ জনপ্রিয়। সোমবার রাতের ডিউটিতে হাওড়া নিউ কমপ্লেক্সে ছিলেন। বন্দে ভারতের (Vande Bharat Express) যাত্রা পর্ব শেষ করে তাঁর ডিউটি শেষ করার কথা ছিল। শেষ মুহূর্তে এই দুর্ঘটনায় যেভাবে তৎপর হয়েছেন তাতে সবাই বিনোদবাবুকে স্যালুট জানাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+