এবার হাওড়া স্টেশন থেকে নগদে উদ্ধার ৩৮ লক্ষ! ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ
বিপুল পরিমাণে নগদ অর্থ-সহ হাওড়া (Howrah) স্টেশন থেকে আরপিএফের (rpf) হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা। এই ঘটনায় দুই আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ।
বিপুল পরিমাণে নগদ অর্থ-সহ হাওড়া (Howrah) স্টেশন থেকে আরপিএফের (rpf) হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা। এই ঘটনায় দুই আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ।

হাওড়া স্টেশনে উদ্ধার টাকা
আরপিএফ সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনক অবস্থায় বের হতে দেখা যায়। কর্তব্যরত আরপিএফ জওয়ানদের সন্দেহ হলেওই দুজনকে হাতেনাতে পাকড়াও করেন। তাদের ব্যাগ পরীক্ষা করে নগদ ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়া যায়।

কোনও নথি দেখাতে পারেনি
এই টাকা কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল, তা জানতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। এই টাকার উৎস কী সেব্যাপারে তারা তারা কোনও নথি দেখাতে পারেননি। প্রাথমিক জেরায় তারা জানিয়েছেন, কলকাতার বাজার থেকে সোনার গয়না কেনার উদ্দেশ্যে তারা এই টাকা নিয়ে এসেছিলেন।

দুই ব্যক্তিই ভিন রাজ্যের
আটক ব্যক্তিরা হলেন, রুস্তম আনসারি (৩৯) এবং শুভম ভার্মা (২০)। রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায় এবং শুভমের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। উল্লেখ্য, কিছুদিন আগেও হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল।

তুলে দেওয়া হয়েছে আয়কর আধিকারিকদের হাতে
এদিন আটক দু'জনকে এবং উদ্ধার হওয়া টাকা কলকাতার ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা এদের জিজ্ঞাসাবাদ করবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications