খলিশানীতে জাতীয় সড়কে দুর্ঘটনা, জখম ২
খলিশানীতে জাতীয় সড়কে দুর্ঘটনা, জখম ২
জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারল একটি ১০৭ কন্টেনার। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার খলিশানী বেলতলার কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর দেড়টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেইনার লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় কন্টেইনারের চালক ও খালাসি আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় মানুষ ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ১৬ নং জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশি তৎপরতায় বেশ কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।

সম্প্রতি যাত্রী নিয়ে খাদে পড়ে যায় গাড়ি! আর সেই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয় বলে জানা যায়। মৃতদের মধ্যে তিনজনই মহিলা বলে জানা যায়। ঘটনায় আহত গাড়ির চালক সহ আরও পাঁচজন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
আহত সবার চিকিৎসা হয় কার্শিয়াং সদর হাসপাতালে। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হয়। তবে নিয়ন্ত্রণ হারিয়েই যাত্রী নিয়ে গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায় বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে একটি চার চাকার গাড়ি দার্জিলিংয়ের সোনাদার দিকে যাচ্ছিল। গাড়িতে প্রায় ৯ জন যাত্রী ছিল বলে জানা যাচ্ছে। কার্শিয়াংয়ের সিপয় ধুরা এলাকায় গাড়িটি আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে যায় বলে দাবি ছিল স্থানীয় মানুষজনের। শুধু তাই নয়, কেউ কিছু বুঝে ওঠার আগেই খাদে গাড়িটি পড়ে যায় বলে খবর মেলে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ভয়াবহ এই ঘটনার পরেই দ্রুত উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় মানুষজন। এমনকি খবর পেয়ে কার্শিয়াং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আর এরপরেই সবাই মিলে এবং স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির সমস্ত যাত্রী সহ চালককে উদ্ধার করা হয় বলে জানা যায়।












Click it and Unblock the Notifications