হাওড়া জেলা হাসপাতালে আরজি কর ছায়া? কী বললেন মীনাক্ষী, দীপ্সিতারা
হাওড়া জেলা হাসপাতালে নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ডিওয়াইএফআই - এর তরফে হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। হাসপাতালে গেলেন যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও দীপ্সিতা ধর। এছাড়াও ছিলেন অন্যান্য ডিওয়াইএফআই নেতা - কর্মীরা।
এদিন সকাল থেকেই ডিওয়াইএফআই - এর তরফে বিক্ষোভ দেখানো হয়। কেন এমন ঘটনা ঘটল? সেই জবাব হাসপাতালের সুপারকে দিতে হবে৷ সুপারকে ঘেরাও করেও রাখা হয়৷ পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় উত্তাল বাংলা। সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হচ্ছে৷ বিচার ও নিরাপত্তা চেয়ে মহিলারা পথে নামছেন। কলকাতার রাজপথে রোজ মিছিল হচ্ছে। এই পরিস্থিতিতে আরও একটি ন্যক্কারজনক ঘটনার অভিযোগ রাজ্যের সরকারি হাসপাতালে৷
বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় হাওড়া হাসপাতালে যান৷ তিনি ঘটনার যথাযথ তদন্ত চেয়েছেন। আরজি কর কাণ্ড থেকে হাওড়া হাসপাতাল, এই সময়ের মধ্যে ১৫ টি নির্যাতনের ঘটনা রাজ্যে হয়েছে৷ কেন এমন হবে? পুলিশ - প্রশাসন কী করছে? কেন এই কাজ রোখা যাচ্ছে না? প্রশ্ন তুলেছেন তিনি।
চুক্তি ভিত্তিতে যাদের কাজে নিয়োগ করা হচ্ছে, তাদের যথাযথ পরিচয় ও কাগজপত্র কোথায়? কাদের কী হিসেবে নিয়োগ করা হচ্ছে? সেই প্রশ্ন তুলেছেন মীনাক্ষী৷ সাধারণ মানুষ যদি ভয়ে থাকে, তাহলে এভাবেই নির্যাতিত হয়। ইঙ্গিতপূর্ণ কথা বাম যুবনেত্রীর৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন আরজি করের নির্যাতিতার পরিবারকে৷ তাই নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। সেই ক্ষতিপূরণ প্রসঙ্গও টানলেন মীনাক্ষী৷
যুবনেত্রী দীপ্সিতা ধরও হাসপাতালে বিক্ষোভ দেখাতে যান। আরজি কর কাণ্ডের আবহতে গোটা রাজ্য উত্তাল। লোকটির কত দু:সাহস। ফের নারী নির্যাতনের ঘটনা। হাসপাতালের পুলিশ - প্রশাসন কী করছে? এই ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ - প্রশাসনকে নিতে হবে। এই দাবি করেন দীপ্সিতা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications